আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৩ মার্চ ২০২৬: বৈশ্বিক তেল সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন শুরু করায় যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বিস্মিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ হয়। প্রতিদিন প্রায় ৩১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই সংকীর্ণ নৌপথ দিয়ে বিশ্ববাজারে পৌঁছায়। মার্কিন কর্মকর্তাদের বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার ইরান এই প্রণালিতে মাইন স্থাপন শুরু করেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীকে ধ্বংস করেছে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালি বন্ধ করতে ইরান ছোট নৌযান ব্যবহার করছে। ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করার চেষ্টা করতে পারে, এমন সম্ভাবনা যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনগুলোর যুদ্ধ পরিকল্পনায় আগে থেকেই বিবেচনায় ছিল। তবে বিষয়টি ট্রাম্প প্রশাসনকে স্পষ্টতই অবাক করেছে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা গোপন ব্রিফিংয়ে আইনপ্রণেতাদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় ইরান প্রণালি বন্ধ করতে পারে, এ সম্ভাবনা তারা আগে গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি।
রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় প্রশাসনে দায়িত্ব পালন করা এক সাবেক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, এমন পরিস্থিতি প্রতিরোধের পরিকল্পনা করা কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। যুদ্ধ শুরু হওয়ার পরও এ বিষয়ে আগে থেকে পরিকল্পনা না নেওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন। (দ্য গার্ডিয়ান)
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও