আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২০ জানুয়ারী ২০২৬: স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় দেশজুড়ে মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আদামুজ থেকে এএফপি এ তথ্য জানিয়েছে।
গত রোববার রাতে মালাগা থেকে মাদ্রিদগামী ইরিও কোম্পানির একটি হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে উভয় ট্রেনই লাইনচ্যুত হয়। এটি ২০১৩ সালের পর স্পেনের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ২০১৩ সালে সান্তিয়াগো দে কমপোস্তেলার কাছে ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত হন।
সোমবার দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, আজ পুরো স্পেনের জন্য শোকের দিন। আমরা এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করব এবং স্বচ্ছতার সঙ্গে তা জনগণের সামনে তুলে ধরব।
ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ইরিও জানায়, দুর্ঘটনাকবলিত ট্রেনটি ২০২২ সালে তৈরি এবং দুর্ঘটনার মাত্র তিন দিন আগেও এটি পরীক্ষা করা হয়েছিল। অজানা কারণে ট্রেনটি পাশের লাইনে চলে যায়। ওই ট্রেনে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। অন্যদিকে, হুয়েলভাগামী রাষ্ট্রায়ত্ত রেল সংস্থা রেনফের ট্রেনটিতে ১৮৪ জন যাত্রী ছিলেন। রেনফের প্রেসিডেন্ট আলভারো ফার্নান্দেজ হেরেদিয়া জানান, মানবিক ভুল বা অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে নি। ট্রেন দুটি ঘণ্টায় ২০০ কিলোমিটারের সামান্য বেশি গতিতে চলছিল, যা ওই লাইনের সর্বোচ্চ অনুমোদিত ২৫০ কিলোমিটারের নিচে। এ কারণে তিনি যান্ত্রিক ত্রুটি বা রেললাইনের সমস্যার দিকেই ইঙ্গিত করেন।
উল্লেখ্য, ইউরোপের সবচেয়ে বড় হাইস্পিড রেল নেটওয়ার্ক স্পেনে অবস্থিত। দেশটিতে তিন হাজার কিলোমিটারের বেশি হাইস্পিড রেললাইন রয়েছে, যা মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, ভ্যালেন্সিয়া ও মালাগাকে সংযুক্ত করেছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী লুকাস মেরিয়াকো স্থানীয় টেলিভিশনকে বলেন, এটা যেন এক ভয়াবহ সিনেমা। পেছন থেকে প্রচণ্ড ধাক্কা লাগে। মনে হচ্ছিল পুরো ট্রেন ভেঙে পড়বে। কাচ ভেঙে অনেক যাত্রী আহত হয়েছেন।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও