অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সিবিএসই ফল মূল্যায়ন বিতর্কে তীব্র ক্ষোভ : শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ছবি : সংগৃহীত

সংস্কার ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার: ভারতের বৃহত্তম স্কুল শিক্ষা বোর্ড সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর সাম্প্রতিক পরীক্ষার ফল মূল্যায়ন নিয়ে জালিয়াতি ও অব্যবস্থাপনার অভিযোগে দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবকের ক্ষোভের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারও চাপে পড়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার হচ্ছে।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত সিবিএসই পরীক্ষায় প্রায় ১৭ লাখ শিক্ষার্থী অংশ নেয়। ১৩ মে ফল প্রকাশের পর থেকেই বিতর্ক শুরু হয়। এবার প্রথমবারের মতো উত্তরপত্র মূল্যায়নে ডিজিটাল অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) পদ্ধতি চালু করে বোর্ড। অভিযোগ উঠেছে, অস্পষ্ট স্ক্যান, সার্ভার ক্র্যাশ ও নানা কারিগরি ত্রুটির কারণে বহু শিক্ষার্থীর খাতা ভুলভাবে মূল্যায়ন হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আনেন কয়েকজন শিক্ষার্থী। দ্বাদশ শ্রেণির ছাত্র বেদান্ত শ্রীবাস্তব সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার পদার্থবিজ্ঞান পরীক্ষার খাতার স্ক্যান কপি প্রকাশ করে দাবি করেন, বোর্ড তাকে যে খাতা পাঠিয়েছে তা তার নয়; হাতের লেখাও ভিন্ন। পোস্টটি ভাইরাল হলে বোর্ড ভুল স্বীকার করে এবং খাতা পুনর্মূল্যায়ন করে তার নম্বর সংশোধন করে।

এরপর আরও তথ্য সামনে আসে। ১৮ বছর বয়সী সার্থক সিদ্ধান্ত তার ব্লগে অনুসন্ধান করে জানান, খাতা ডিজিটাল করার কাজ দেওয়া হয়েছিল হায়দরাবাদভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান কোএম্পট এদু টেক-কে। অভিযোগ রয়েছে, ২০১৯ সালে তেলেঙ্গানায় একই প্রতিষ্ঠানের অবহেলায় পরীক্ষার ফল প্রকাশে বড় সংকট তৈরি হয় এবং অন্তত ২০ জন শিক্ষার্থী আত্মহত্যা করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি নাম পরিবর্তন করে সিবিএসইর চুক্তি পায়। এছাড়া ১৯ বছর বয়সী নিসর্গ অধিকারী সিবিএসইর অন-স্ক্রিন পোর্টালের নিরাপত্তা ত্রুটি তুলে ধরে দেখান, কীভাবে যে কেউ পরীক্ষক সেজে নম্বর পরিবর্তন করতে পারত।

ঘটনার পর সরকার সিবিএসইর চেয়ারম্যান ও সচিবকে অন্য বিভাগে বদলি করে। তবে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী একে সরকারের কভার-আপ বলে অভিযোগ করেন। তার দাবি, প্রকৃত দায়ীদের আড়াল করে আমলাদের বলির পাঁঠা বানানো হচ্ছে। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও এ পদক্ষেপকে শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষতে নুনের ছিটে বলে মন্তব্য করেছেন।

বিশ্লেষকদের মতে, লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভরশীল এই পরীক্ষার ফলাফলের ওপর। সেখানে মূল্যায়নে গুরুতর অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ভারতের শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে বড় সংকটে ফেলেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও