অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সহিংসতা, কাছ থেকে গুলির ভয়াবহ ছবি প্রকাশ পাচ্ছে

(এএফপি)

দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয়া এবং আবার তা চালু হওয়ার পর লাখ লাখ বাংলাদেশি অনলাইনে ফিরেছেন। তারা নিজেদের ঘরের ভেতর বন্দি করে রেখেছিলেন। এ সময়ে তারা যেসব কথা শুধু শুনেছেন, তাদের অনেকে পুলিশের সেই ভয়াবহ দমনপীড়নের দৃশ্য দেখে স্তব্ধ। সম্প্রতি বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ২০৬ জন নিহত হন (২ আগস্ট ২০২৪ পযর্ন্ত।) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার মেয়াদে সরকারি চাকরিতে বিধির বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনে এটাই সবচেয়ে ভয়াবহ অস্থিরতা। নিহতদের মধ্যে কিছু পথচারী এবং কয়েকজন পুলিশ কর্মকর্তা আছেন। কিন্তু হাসপাতাল থেকে বলা হয়েছে, নিহতদের বেশির ভাগই মারা গেছেন পুলিশের গুলিতে। এক্ষেত্রে অতিরিক্ত শক্তি প্রয়োগ করার নিন্দা জানিয়েছে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো এবং ইউরোপিয়ান ইউনিয়ন। ১১ দিন পর্যন্ত ইন্টারনেট বন্ধ ছিল। এ জন্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষের ফুটেজ সংবাদ ভিত্তিক সম্প্রচার মাধ্যমগুলোতে ছিল ব্যাপকভাবে অনুপস্থিত। এরপর সচল করা হয়েছে। ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক। এর আগে কী ঘটেছে সে সম্পর্কে ধারণা করতে পেরেছিলেন খুব কম মানুষই। যদিও এই অস্থিরতা শান্ত হয়েছে। কিছু তরতাজা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীদের ওপর গুলি করছে পুলিশ। ফলে এই সরকারের বিরুদ্ধে জনমনে ক্ষোভের জন্ম নিয়েছে। একজন যুবককে এক পুলিশ কর্মকর্তা গুলি করেছেন। তাকে অন্য একজন টেনে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমন একটি শর্ট ক্লিপের জবাবে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমের  ব্যবহারকারী লিখেছেন, আমাদের ভাই ও বোনদের এভাবে কেমন করে হত্যা করছে পুলিশ?

সম্পর্কিত খবর

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি : তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি

১১ সদস্যের নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি গঠন

সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায়

রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং

সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমকে ঘিরে বিতর্ক : অতীত নিয়ে আলোচনা

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান