অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সমুদ্র নিরাপত্তায় নতুন ডুবোড্রোন তৈরি করবে অকাস জোট

ছবি : সংগৃহীত

সংস্কার ৩১ মে ২০২৬ রবিবার: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট অকাস-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীরা যৌথভাবে এ প্রকল্পের ঘোষণা দেন। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বছরের মধ্যেই ডুবোড্রোন প্রযুক্তির প্রাথমিক সংস্করণ প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রকল্পের মোট ব্যয় এখনো প্রকাশ করা হয়নি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানান, তার দেশ এ প্রকল্পে প্রায় ১৫ কোটি পাউন্ড বিনিয়োগ করবে। এই অর্থ অকাস জোটের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ব্যবহৃত হবে।

২০২১ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে অকাস চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথমদিকে এর মূল লক্ষ্য ছিল পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি ও সামরিক সক্ষমতা বিনিময়। পরে এর পরিধি বাড়িয়ে উন্নত প্রযুক্তি সহযোগিতাকে অন্তর্ভুক্ত করা হয়।

অকাসের দ্বিতীয় ধাপ বা পিলার টু-এর আওতায় বর্তমানে ডুবো রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং হাইপারসনিক প্রযুক্তি উন্নয়নের মতো প্রকল্প চলছে। নতুন ডুবোড্রোন কর্মসূচিকে এই ধাপের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

কর্মকর্তাদের মতে, এসব ডুবোড্রোন সমুদ্রের তলদেশে থাকা কেবল, পাইপলাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো পর্যবেক্ষণ ও সুরক্ষায় কাজ করবে। পাশাপাশি নজরদারি, তথ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী প্রতিরক্ষামূলক কার্যক্রমেও এগুলো ব্যবহার করা যাবে।

জন হিলি বলেন, সমুদ্রের তলদেশে থাকা অবকাঠামো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এসব সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির প্রয়োজন রয়েছে।

অকাসের এই উদ্যোগ এমন সময়ে নেওয়া হয়েছে, যখন পশ্চিমা দেশগুলো সমুদ্রের তলদেশে থাকা গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করছে। সাবমেরিন কেবল ও পাইপলাইনের ক্ষতির বিভিন্ন ঘটনার পর নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের দাবি বেড়েছে।

বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাড়তে থাকা ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই প্রযুক্তি উন্নয়ন কর্মসূচি ভবিষ্যতের সামুদ্রিক নিরাপত্তা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। (বিবিসি)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও