অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সংসদে প্রকাশিত দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা

ছবি : সংগৃহীত

সংস্কার ৬ এপ্রিল ২০২৬ সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশসেরা ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন। তিনি জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লক্ষ টাকা।

শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠান: ১. এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, ২. এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, ৩. সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ৪, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, ৫. সোনালী ট্রেডার্স, ৬. বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, ৭. গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড, ৮. কেমন ইস্পাত লিমিটেড, ৯. এস. আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ১০. ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ১১. কেয়া কসমেটিকস লিমিটেড, ১২. দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, ১৩. পাওয়ার প্যাক মুতিারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, ১৪. পাওয়ার প্যাক মুতিারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, ১৫. প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, ১৬. কর্ণফুলী ফুডস (প্রা.) লিমিটেড, ১৭. মুরাদ এন্টারপ্রাইজ, ১৮. সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড, ১৯. বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড, ২০. রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড।

গৃহীত ব্যবস্থা: শীর্ষ ২০ ঋণ খেলাপি ব্যাংকের সিনিয়র টিমের সঙ্গে ত্রৈমাসিক আলোচনা এবং কর্মপরিকল্পনা প্রণয়ন। বাংলাদেশ ব্যাংকের সভায় ঋণ আদায় অগ্রগতি যাচাই। ‘ইচ্ছাকৃত খেলাপি’ শনাক্তকরণ ও ব্যবস্থা গ্রহণের জন্য বিআরপিডি সার্কুলার। আইন বিভাগ ও লিগ্যাল টিম শক্তিশালীকরণ। বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে প্রতি ব্যাংকের ন্যূনতম ১% নগদ আদায় নির্ধারণ। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও আইএফআরএস ৯ অনুযায়ী ঋণ ঝুঁকি প্রশমন।

কর্মপরিকল্পনা: বিদ্যমান আইনসমূহ সংশোধন, যেমন ব্যাংক কোম্পানি আইন, ঋণ আদালত আইন। কৃষি ঋণের পুনঃতফসিলিকরণ নীতিমালা হালনাগাদ। ভালো ঋণগ্রহীতাদের প্রণোদনা। ব্যাংকিং খাতে সর্বোচ্চ ঋণ গ্রহণ সীমা নির্ধারণ। গৃহীত ব্যবস্থা ইচ্ছাকৃত খেলাপিদের জন্য প্রয়োগ ও প্রয়োজনীয় আইনি সংস্কার। অর্থ ঋণ আদালতের বিচারক প্যানেলে অভিজ্ঞ ব্যাংকার অন্তর্ভুক্তকরণ। খেলাপি ঋণ গ্রহীতাদের রিট প্রয়োগে বাধা সৃষ্টি প্রতিরোধ। বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি স্থাপনের জন্য আইন প্রণয়ন। তালিকা প্রকাশের মাধ্যমে সরকার ঋণ আদায়ে স্বচ্ছতা এবং কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের চার ধরনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,

সরকারি ভাতার টাকা জালিয়াতিতে নগদের সাবেক এমডি তানভীর মিশুক

সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।