আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার: স্পেনের বিপক্ষে জমজমাট লড়াই করেও শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলরক্ষকদের দুর্দান্ত নৈপুণ্যে দীর্ঘ সময় গোলশূন্য ছিল ম্যাচ। অষ্টম মিনিটে মিকেল ওইয়ারজাবালের শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরে রোনালদোর শক্তিশালী শট উনাই সিমন কর্নারের বিনিময়ে রুখে দেন। অন্যদিকে পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তাও টানা দুটি সেভ করেন। প্রথমার্ধের শেষদিকে জোয়াও ফেলিক্সের হেড ও রোনালদোর ফিরতি শট ঠেকিয়ে দেন উনাই সিমন। ৪১ মিনিটে নুনো মেন্দেসের শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফার্নান্দেসের ফ্রি-কিক সহজেই ধরে ফেলেন স্প্যানিশ গোলরক্ষক। ৭১ মিনিটে রাফায়েল লেয়াও ও ডিয়োগো দালোটকে নামান পর্তুগাল কোচ রোবের্তো মার্তিনেজ। ৭৩ মিনিটে লামিনে ইয়ামালের ফ্রি-কিকও ঠেকিয়ে দেন দিয়েগো কস্তা। শেষ দিকে ভিতিনিয়া ও ব্রুনো ফার্নান্দেস গোলের সুযোগ নষ্ট করেন। নির্ধারিত সময়ের যোগ করা ছয় মিনিটের প্রথম মিনিটে ফেরান তোরেসের পাস থেকে বদলি মিডফিল্ডার মিকেল মেরিনো নিচু শটে জয়সূচক গোল করেন। শেষদিকে বার্নার্দো সিলভার হেড অল্পের জন্য বাইরে চলে গেলে ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে স্পেন। একই সঙ্গে শেষ হয়ে যায় রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
অন্য ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে জোড়া গোল করেন চার্লস ডি কেটেলার। অষ্টম মিনিটে তিনি প্রথম গোল করেন। ৩০তম মিনিটে মালিক টিলম্যানের দুর্দান্ত ফ্রি-কিকে যুক্তরাষ্ট্র সমতা ফেরালেও দুই মিনিট পর আবারও হেডে গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন ডি কেটেলার। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে হ্যান্স ভানাকেন দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোমেলু লুকাকু চতুর্থ গোল করে বড় জয় নিশ্চিত করেন। ম্যাচে ৫৭ শতাংশ সময় বলের দখলে থাকলেও যুক্তরাষ্ট্র আক্রমণে কার্যকর হতে পারেনি। কেভিন ডি ব্রুইনা, জেরেমি দোকু ও লুকাকুকে শুরুর একাদশে না রেখেও সফল হন কোচ রুডি গার্সিয়া। যুক্তরাষ্ট্রের বিদায়ে সহ-আয়োজক তিন দেশই শেষ ষোলো থেকে বিদায় নেয়; এর আগে বাদ পড়ে মেক্সিকো ও কানাডা। ম্যাচের আগে আগের রাউন্ডে লাল কার্ড দেখা ফোলারিন বালোগানকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর ফিফার সিদ্ধান্তে খেলানোর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোয়ার্টার ফাইনালে আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলসে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম।
সংস্কার/ইএমই
শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স
ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে
২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড