অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ : মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ আজ

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো গ্রুপ এ-তে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে একই ভেন্যুতে হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন কলম্বিয়ার পপ তারকা শাকিরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি নাইজেরিয়ার আফ্রোবিটস শিল্পী বার্না বয়ের সঙ্গে টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং দাই দাই পরিবেশন করবেন। এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন জে বালভিন এবং মেক্সিকোর জনপ্রিয় পপ-রক ব্যান্ড মানার সদস্যরা।

এবারের উদ্বোধনী ম্যাচ ফিরিয়ে আনছে ২০১০ বিশ্বকাপের স্মৃতি। সেবারও প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো মুখোমুখি হয়েছিল এবং ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ১৬ বছর পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দেখা হচ্ছে দুই দলের, তবে এবার মেক্সিকোর ঘরের মাঠ আজটেকা স্টেডিয়ামে।

স্বাগতিক মেক্সিকোর অন্যতম শক্তি তাদের রক্ষণভাগ। অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলছেন। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া দলটি নিজেদের শেষ আট ম্যাচের ছয়টিতে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।

অন্যদিকে, দ্রুতগতির পাল্টা আক্রমণের জন্য পরিচিত দক্ষিণ আফ্রিকাও আত্মবিশ্বাসী। বিশ্বকাপে নিজেদের শেষ নয়টি ম্যাচেই গোল করেছে দলটি, যা তাদের আক্রমণভাগের ধারাবাহিকতার প্রমাণ।

বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। যৌথ আয়োজক কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে শুক্রবার ১২ জুন ২০২৬ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলিসিয়া কারা।

এ ছাড়া শনিবার ১৩ জুন ২০২৬ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো আন্তর্জাতিক তারকারা।

তিন স্বাগতিক দেশের তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান এবং মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের মহাযাত্রা।

সংস্কার/ইএমই

Top of Form

 

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স

জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন সিনার

ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে : বিদায় সুইজারল্যান্ড ও নরওয়ে

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে

বিশ্বকাপে ইতিহাস : ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড