আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৪ মার্চ ২০২৬: বাঙালির আবেগ ও উচ্ছ্বাসের অমর একুশে বইমেলা আগামীকাল রোববার শেষ হতে যাচ্ছে। শেষ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের বহুল প্রতীক্ষিত ‘শিশুপ্রহর’। এ উপলক্ষে মেলায় ছিল পাপেট-শো, বায়োস্কোপ প্রদর্শন, পছন্দের বই দেখা ও কেনার সুযোগ, পাশাপাশি আবৃত্তি, গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ। শিশুদের হাসি-উচ্ছ্বাসে বইমেলা প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত। একই আয়োজন আজও থাকছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে শিশুপ্রহর। থাকবে কাকতাড়ুয়া থিয়েটারের পাপেট-শো, বায়োস্কোপ ও শিশুতোষ বই দেখার সুযোগ।
শুক্রবার সকাল থেকেই শিশু ও অভিভাবকদের ভিড় দেখা যায় মেলায়। নারায়ণগঞ্জ, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেকে প্রবেশদ্বার খোলার আগেই এসে উপস্থিত হন। শিশুদের আনন্দ আয়োজনের পাশাপাশি শিশুতোষ বইয়ের স্টলগুলোতেও ভিড় ছিল। তবে মেলার সব জায়গায় সমান ভিড় দেখা যায়নি। শিশুদের আনন্দঘন এই আয়োজনে জনপ্রিয় কথাসাহিত্যিক ও কবি আনিসুল হক এবং অভিনয়শিল্পী ডা. এজাজুল ইসলামসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি শিশু-কিশোরদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। অনেকে তাদের সঙ্গে অটোগ্রাফ ও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে।
রমজান মাসে চলা বইমেলায় বিক্রি কম হলেও কিছু স্টলে তুলনামূলক ভালো বিক্রির খবর পাওয়া গেছে। তবে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন এলাকার দিকে পাঠকের উপস্থিতি ছিল খুবই কম। দোলন স্টলের স্বত্বাধিকারী কামাল মোস্তফা জানান, পুরো মাসে এবার যা বিক্রি হয়েছে তা অন্যান্য বছরের এক দিনের বিক্রির চেয়েও কম। সময় প্রকাশনীর ফরিদ আহমেদ রসিকতা করে বলেন, এবার পাঠককে ডেকে ডেকে স্টলে আনতে হচ্ছে।
এ সময় বাংলা একাডেমির একজন প্রতিনিধি স্টলে স্টলে গিয়ে বিক্রির পরিমাণ ও সার্বিক অবস্থা জানতে স্লিপ বিতরণ করেন। এসব তথ্যের ভিত্তিতে মেলার শেষদিনে মোট বিক্রির হিসাব প্রকাশ করা হবে। একই সঙ্গে নান্দনিক বই প্রকাশ ও স্টল নির্মাণের জন্য পুরস্কারও দেওয়া হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর অন্যান্য স্থানের মতো বইমেলা এলাকাতেও ফাগুনের বৃষ্টি নামে। এতে সাময়িকভাবে মেলার পরিবেশে বিঘ্ন ঘটে। অনেক দর্শনার্থী স্টল ও গাছের নিচে আশ্রয় নেন এবং প্রকাশকরা পলিথিন দিয়ে বই ঢেকে রাখেন।
শিশু-কিশোর প্রতিযোগিতার ফলাফল : চিত্রাঙ্কন প্রতিযোগিতার ক-শাখায় প্রথম হয়েছে মো. আফ্ফান আল হাসনাইন, দ্বিতীয় আনহিতা রেদোয়ান আভা ও তৃতীয় মো. রিসালাত শাহ। খ-শাখায় প্রথম চারুলতা রহমান জারা, দ্বিতীয় বায়ান রাশদান ও তৃতীয় দ্যুলোক দ্যুতিমান। গ-শাখায় প্রথম শ্রেয়া রায়, দ্বিতীয় স্বস্তি চৌধুরী ও তৃতীয় আদিত্য সাহা।
আবৃত্তি প্রতিযোগিতার ক-শাখায় প্রথম পূর্ণতা আদিত্য, দ্বিতীয় সাহানা ইসলাম সাইফা ও তৃতীয় আরওয়া রহমান তাজরি। খ-শাখায় প্রথম তাসবিহা আয়ান তানহা, দ্বিতীয় বেহজারিন হাসান তারফি ও তৃতীয় কারিমা হোসাইন দিয়া। গ-শাখায় প্রথম সিমরিন শাহীন রূপকথা, দ্বিতীয় রাজ্যশ্রী সাহা ও তৃতীয় সমৃদ্ধি সূচনা স্বর্গ।
সংগীত প্রতিযোগিতার ক-শাখায় প্রথম শ্রীজা মন্ডল, দ্বিতীয় মাগফিরাহ মাবরুরা তৈষী ও তৃতীয় হিয়াঞ্জলি তরফদার। খ-শাখায় প্রথম তাসবিহা আয়ান তানহা, দ্বিতীয় সার্থক সাহা ও তৃতীয় বিদ্যাস্তুতি সিংহ। গ-শাখায় প্রথম রোদসী নূর সিদ্দিকী, দ্বিতীয় তানজিম বিন তাজ প্রত্যয় ও তৃতীয় নাবিলা আক্তার রায়না।
বিকেলে বইমেলার মূলমঞ্চে ‘স্মরণ: বদরুদ্দীন উমর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করে ফিরোজ আহমেদ বলেন, বদরুদ্দীন উমর একজন রাজনীতিবিদ ও বিপ্লবী তাত্ত্বিক ছিলেন। পাশাপাশি তিনি সমাজবিশ্লেষক বুদ্ধিজীবী হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আলোচক সুমন রহমান বলেন, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও মার্কসবাদের রূপ নিয়ে বিশ্লেষণ করেছেন। সভাপতির বক্তব্যে মোহাম্মদ আজম বলেন, বদরুদ্দীন উমর জনগণতান্ত্রিক বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে সমসাময়িক ইতিহাস বিশ্লেষণ করে গেছেন।
‘লেখক বলছি’ অনুষ্ঠানে আলোচনা করেন নাসির আলী মামুন ও মোহন রায়হান। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কবিতা আবৃত্তি করেন এ বি এম সোহেল রশিদ, মিজানুর রহমান ও এনামুল হক জুয়েল। সংগীত পরিবেশন করেন আলম আরা মিনু, হাসান চৌধুরী, জাকির হোসেন আখের, পিয়াল হাসান, ফরহাদ হোসেন নিয়ন, অধ্যক্ষ আশরাফ শাহিন, মনির হোসেন, হাবিবুর রহমান রেখা সুফিয়ানা, মৌসুমী ইকবাল, জ্যোৎস্না, মিতা মল্লিক ও রাফিজা আলম লাকি। অনুষ্ঠান পরিচালনা করেন জাবেদ আহমেদ কিছলু ও এ বি এম সোহেল রশিদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য জাকির হোসেন রোকন।
আজ শনিবার বইমেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকাল ৩টায় মূলমঞ্চে ‘জন্মশতবর্ষ: মুসলিম সাহিত্য সমাজ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন মোরশেদ শফিউল হাসান, আলোচনায় অংশ নেবেন মমতাজ জাহান এবং সভাপতিত্ব করবেন আবুল আহসান চৌধুরী। এদিকে অমর একুশে বইমেলায় শুক্রবার বিকালে অন্য প্রকাশের সামনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বই ‘শুধু মাধবীর জন্য’-এর মোড়ক উন্মোচন করা হয়। বইটি সম্পর্কে তিনি বলেন, নিজের কল্পনা ও ভাবনার কথাগুলোই এতে তুলে ধরা হয়েছে। তিনি জানান, বইটি ড্রামাটিক মনোলগধর্মী এবং রবার্ট ব্রাউনিংয়ের কবিতা থেকে এর অনুপ্রেরণা এসেছে।
অন্য প্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম জানান, মাধবী লেখকের একটি কাল্পনিক চরিত্র। দীর্ঘদিন ধরে লেখা প্রায় ২৪৩টি গদ্য ও চিঠির মধ্যে ১২৫টি নিয়ে ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের প্রথম খণ্ড প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে এর দ্বিতীয় খণ্ড প্রকাশের সম্ভাবনাও রয়েছে।
সংস্কার/ইএমই
রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক ২০২৬ প্রদান এবং অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্বজগতে আলো ছড়াবে। তিনি জানান, সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় এবং শিক্ষা-গবেষণা ও
আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নিতাই রায় চৌধুরী। বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজক কর্তৃপক্ষ ও প্রকাশকদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। এর একদিন আগে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে
আসন্ন অমর একুশে বইমেলা রমজান মাসে আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে একটি খোলা চিঠি দিয়েছে। শনিবার ১৪ জন
অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে স্টল ভাড়ার ৫৫ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন বইমেলা