আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ মে ২০২৬ মঙ্গলবার: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকারের ভেতরে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। স্থানীয় নির্বাচনে দলের ভরাডুবির পর এবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, ধর্ম ও কমিউনিটি বিষয়ক মন্ত্রী মাইতা ফাহনবুল্লেহ। স্টারমার ক্ষমতায় আসার পর এটিই কোনো মন্ত্রীর প্রথম পদত্যাগ।
পদত্যাগের পাশাপাশি প্রধানমন্ত্রী স্টারমারকে দায়িত্ব ছাড়ার আহ্বানও জানিয়েছেন ফাহনবুল্লেহ। তার কড়া ভাষার পদত্যাগপত্র নিয়ে ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি বলেন, জনগণ পরিবর্তনের যে প্রত্যাশা নিয়ে লেবার পার্টিকে সমর্থন দিয়েছিল, সরকার সেই লক্ষ্য অনুযায়ী যথেষ্ট গতি ও উচ্চাকাঙ্ক্ষা দেখাতে পারেনি। তার অভিযোগ, স্টারমারের নেতৃত্বে সরকার লেবার পার্টির মূল আদর্শও যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, দেশ বর্তমানে কঠিন পরিস্থিতির মুখোমুখি এবং সাধারণ মানুষ বড় ধরনের পরিবর্তন চায়। তবে জনগণ বিশ্বাস করে না যে স্টারমার সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন, এবং তিনিও তা বিশ্বাস করেন না বলে জানান।
দল ও দেশের স্বার্থে প্রধানমন্ত্রীকে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়েছেন ফাহনবুল্লেহ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলাফলের পর এই পদত্যাগ স্টারমারের ওপর নতুন চাপ তৈরি করেছে। এর ফলে দলটির ভেতরে আরও অসন্তোষ ও বিদ্রোহের আশঙ্কাও দেখা দিয়েছে।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও