আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৫ এপ্রিল ২০২৬ শনিবার: সাংবাদিকদের ওপর ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলা ও প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য (ব্রিটেন) এবং ফিনল্যান্ড। দেশ দুটি এই ধরনের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক আমাল খলিল নিহত হওয়ার পর এই যৌথ বিবৃতি দেওয়া হয়। মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কো-চেয়ার হিসেবে দুই দেশ জানায়, যুদ্ধের বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাদের ওপর হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর বড় আঘাত।
বিবৃতিতে বলা হয়, “লেবাননে আমাল খলিলসহ সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ইসরায়েলি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাই, যেন গণমাধ্যমকর্মীরা স্বাধীন ও নিরাপদভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন।”
লেবাননের সাংবাদিক ইউনিয়ন-এর তথ্যমতে, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ২৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। সর্বশেষ নিহত আমাল খলিলকে হত্যার আগে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মহল এই ঘটনাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করে সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও