আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৫ মে ২০২৬ মঙ্গলবার: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা-এর বুড়িমারী ইউনিয়ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে এসে ভূপাতিত হয়েছে। পরে ড্রোনটি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক সীমান্তের ৮৪১ নম্বর প্রধান পিলারের ৮ নম্বর উপপিলার এলাকা দিয়ে প্রায় ২০ গজ বাংলাদেশের ভেতরে এসে ড্রোনটি আছড়ে পড়ে বলে জানিয়েছে সীমান্ত সূত্র।
জানা গেছে, সীমান্তের ওপারে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের সদস্যরা ড্রোন উড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় হঠাৎ ভোঁ ভোঁ শব্দ করে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের একটি ভুট্টাখেতে পড়ে যায়। এতে আশপাশে কাজ করা কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দ ফজলে মুনীম। তিনি জানান, ড্রোনটির বিষয়ে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সংস্কার/ইএমই
প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী ‘সুপার’ এল নিনো গঠিত হচ্ছে, যেখানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। মার্কিন পূর্বাভাসে বলা হয়েছে, এটি বিধ্বংসী আবহাওয়ার প্রায় দুই-তৃতীয়াংশ সম্ভাবনা তৈরি করছে। আবহাওয়া সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, এটি ১৯৫০ সালের পর অন্যতম শক্তিশালী এ
জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানি ভাতা নিশ্চিত করতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় মুতায়া বিয়ে, মামুনুল হক, ঋণ খেলাপি ও পরকীয়া প্রসঙ্গ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে স্পিকার বিতর্কিত বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার নির্দেশ দেন। বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ বাজেট অধিবেশনের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সব সময় সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা কমানো এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। এ ইতিবাচক অগ্রগতিতে