আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৫ ফেব্রুয়ারী ২০২৬: ভারতের উত্তরপ্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত প্রায় ২০০ বছর পুরোনো ঐতিহাসিক লাল বড়দারি ভবনটি ঘোষণা ছাড়াই সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভবনের ভেতরেই ছিল বিশ্ববিদ্যালয়ের একমাত্র মসজিদ। ফলে রমজান শুরু হওয়ার পর থেকেই সেখানে নামাজ আদায় করতে পারেননি মুসলিম শিক্ষার্থীরা। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং তারা বিক্ষোভে নামেন।
ছাত্রসংগঠনগুলোর অভিযোগ, প্রশাসন ইচ্ছাকৃতভাবে ভবনটিতে তালা ঝুলিয়ে দিয়েছে। এর প্রতিবাদে সমাজবাদী ছাত্রসভা (এসসিএস), জাতীয় ছাত্র ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই) এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ) রোববার ও সোমবার মধ্যরাতে ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শিক্ষার্থীদের দাবি, পবিত্র রমজান মাসে মুসলিম শিক্ষার্থীদের নামাজে বাধা দেওয়ার উদ্দেশ্যেই ভবনের ভেতরের মসজিদটি সিল করা হয়েছে। তারা অভিযোগ করেন, পূর্ব নোটিস ছাড়াই মসজিদের গেট ঢালাই করে বন্ধ করে দেওয়া হয় এবং পরামর্শ ছাড়াই চারপাশে বেড়া ও মেরামতের কাজ শুরু করে প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভবনটির অবকাঠামো অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার স্বার্থে এটি সিলগালা করা হয়েছে। নির্মাণ সুপারিনটেনডেন্ট ড. শ্যামলেশ জানান, লাল বড়দারি ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ভাঙা দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
বিক্ষোভ চলাকালে ২২ ফেব্রুয়ারি রাতে মুসলিম শিক্ষার্থীরা তালাবদ্ধ ভবনের বাইরেই নামাজ আদায় করেন। পুলিশ বাধা দিতে পারে, এমন আশঙ্কায় তিনটি ছাত্রসংগঠনের প্রতিনিধিরা তাদের চারপাশে মানবঢাল তৈরি করেন। উল্লেখযোগ্যভাবে, মানবঢাল গড়া শিক্ষার্থীদের সবাই ছিলেন হিন্দু। মুসলিম সহপাঠীদের প্রতি এই সংহতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই একে ‘গঙ্গা-যমুনা তেহজিব’ ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করেন।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, লখনৌ বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা বহু দশক ধরে এই শতাব্দীপ্রাচীন ভবনের ভেতরের মসজিদে নামাজ আদায় করে আসছেন। এসসিএসের ছাত্রপ্রতিনিধি নবনীত কুমার বলেন, রমজানে মুসলিম শিক্ষার্থীরা কোথায় নামাজ পড়বেন, সে বিষয়ে কোনো নির্দেশনা না দিয়েই ভবনটি সিল করা হয়েছে।
এনএসইউআইয়ের জাতীয় সমন্বয়কারী বিশাল সিং বলেন, এই পদক্ষেপ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তার প্রশ্ন, প্রতিদিন যেখানে নামাজ পড়া হয়, কোনো ঘোষণা ছাড়াই সেটি সিল করে দিলে সংশ্লিষ্টদের অনুভূতি কেমন হবে? তিনি আরও অভিযোগ করেন, কোনো পূর্বতথ্য ছাড়াই মসজিদের দরজা ওয়েল্ডিং করে বন্ধ করা হয়েছে। এ ঘটনায় কিছু শিক্ষার্থী ব্যারিকেড সরিয়ে নির্মাণসামগ্রী বাইরে ফেলে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে, ভারতে মুসলিম পরিচয়ের কারণে এক নারীকে ত্রাণের কম্বল না দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির সাবেক সংসদ সদস্য সুখবীর সিং জৌনপুরিয়ার বিরুদ্ধে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, টঙ্ক-সাওয়াই মাধোপুর কেন্দ্রের সাবেক এই সংসদ সদস্য কম্বল বিতরণ করছিলেন। এ সময় এক নারী নিজেকে মুসলিম পরিচয় দিলে তাকে সরে যেতে বলা হয়। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গালি দেওয়া কোনো নারীকে কম্বল দেওয়া হবে না। তিনি দাবি করেন, এটি সরকারি অনুদান নয়, তার ব্যক্তিগত অনুদান।
স্থানীয়দের অভিযোগ, রোববার বিকেলে কম্বল বিতরণের সময় প্রথমে কয়েকজন নারীকে কম্বল দেওয়া হলেও পরে তাদের ধর্মীয় পরিচয় জানার পর কিছু কম্বল ফিরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় রাজস্থান বিধানসভার বিরোধীদলীয় নেতা টিকারাম জুলি অভিযোগ করেন, ওই বিজেপি নেতা একজন মুসলিম নারীকে অপমান করেছেন।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও