অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

রেমিট্যান্সযোদ্ধা কে এই ফারুকী : অস্ত্র ব্যবসার ৭৩১ কোটি টাকার গন্তব্য কোথায়

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ জানুয়ারী ২০২৬: ক্যাশ ইনসেন্টিভ দাবিকারী কথিত রেমিট্যান্স যোদ্ধা এসএম ফারুকী হাসানের দাবি করা ৭৩১ কোটি টাকা আসলে প্রবাসী আয় নয়; এটি চীনের রাষ্ট্রায়ত্ত সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান নরিনকোর সঙ্গে অস্ত্র ব্যবসা ও আন্তর্জাতিক কেনাকাটার কমিশনের অর্থ, এমন তথ্য উঠে এসেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা বিভাগ সিআইসির তদন্তে।

জানা যায়, চীনের নরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেড-এর হয়ে কাজ করে এসএম ফারুকী হাসান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উচ্চমূল্যে নরিনকোর সমরাস্ত্র ক্রয়ে মধ্যস্থতা করেন। এর বিনিময়ে তিনি শত শত কোটি টাকা কমিশন নেন। ডলারে প্রাপ্ত এই অর্থের বড় অংশ বিদেশে রেখে কিছু অংশ ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়ে তিনি প্রবাসী আয়ের ক্যাশ ইনসেন্টিভ ও কর সুবিধা দাবি করেন। সিআইসির আবেদনে বাংলাদেশ ব্যাংক এই অর্থ জব্দ করে। পরে অর্থ ছাড়ের জন্য তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। তবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মতে, অর্থটি সম্পূর্ণ অবৈধ এবং জাহাজ ক্রয়, পাওয়ার প্লান্ট ও অস্ত্র ব্যবসালব্ধ কমিশনের টাকা।

তথ্য অনুসন্ধানে দেখা যায়, নরিনকো গ্রুপ (নর্থ ইন্ডাস্ট্রিজ করপোরেশন) ও চায়না অর্ডন্যান্স ইন্ডাস্ট্রিজ গ্রুপ চীন সরকারের মালিকানাধীন প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান। বিদ্যুৎকেন্দ্র, অবকাঠামো নির্মাণ ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে তারা। পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র নরিনকো-বাংলাদেশ নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির যৌথ উদ্যোগে নির্মিত।

আয়কর গোয়েন্দা নথি অনুযায়ী, এসএম ফারুকী হাসান নিজেকে ফরেন রেমিট্যান্স কনসালট্যান্ট দাবি করে নরিনকোসহ বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে করমুক্ত আয় দেখান। তবে তিনি নিয়োগপত্র, চুক্তিপত্র, ওয়ার্ক পারমিট ও করমুক্ত আয়ের বৈধ প্রমাণ দিতে ব্যর্থ হন। এসব নথি ২০২৫ সালের ২০ মার্চের মধ্যে জমা দিতে বলা হলেও তিনি তা না করে জব্দকৃত অর্থ আনফ্রিজের আবেদন করেন।

কে এই এসএম ফারুকী হাসান, এ প্রশ্নে জানা যায়, তিনি আওয়ামী লীগের প্রভাবশালী ব্যবসায়ী ও কানাডা অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি প্রতীক গ্রুপ-এর মালিক, যার আওতায় হোটেল লেক ক্যাসেলসহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে। তিনি এফবিসিসিআই সদস্য, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এবং হাসিনা সরকারের সময়ে একাধিকবার সিআইপি ঘোষিত হন। তদন্তে কিছু প্রতিষ্ঠানকে কাগুজে বলেও উল্লেখ করা হয়েছে।

আয়কর নথি পর্যালোচনায় দেখা যায়, ২০১৭-১৮ থেকে ২০২০-২১, এই চার করবর্ষে তিনি প্রবাসী আয় হিসেবে দেখান ২৭২ কোটি ৪৪ লাখ টাকা। কিন্তু কর অঞ্চল-৫-এর তৎকালীন কমিশনার ও কর্মকর্তারা এসব ফাইল পুনঃউন্মোচন করেও মাত্র সাড়ে ১৫ হাজার টাকার মতো কর দাবি সৃষ্টি করে নিষ্পত্তি করেন। পরবর্তী করবর্ষগুলোতে তিনি আরও শত শত কোটি টাকা ফরেন রেমিট্যান্স হিসেবে দেখান। সব মিলিয়ে রেকর্ড অনুযায়ী তিনি প্রায় ৭২১ কোটি টাকা নিজের অ্যাকাউন্টে এনেছেন এবং আনুমানিক ১৮০ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ উঠেছে।

দুদকের সাবেক মহাপরিচালক (লিগ্যাল) মঈদুল ইসলাম বলেন, এসএম ফারুকী হাসানের লেনদেন অস্বচ্ছ ও অস্বাভাবিক। এটি সন্দেহজনক এবং অপরাধলব্ধ অর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে দুদকের এন্টি মানিলন্ডারিং আইনে তদন্ত করা উচিত বলে তিনি মত দেন। হাসিনা সরকারের পতনের পর এনবিআরের নেতৃত্ব পরিবর্তনের পর এই অনিয়ম তদন্তে নতুন করে গতি পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ

জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাকে গ্রেড-১ পদমর্যাদায় এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক এই দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার ২৬ এপ্রিল ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

সোমবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা : উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

এপ্রিলের তাপপ্রবাহ শেষে সোমবার থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। টানা বৃষ্টি ও উজানের

উত্তরায় মাদকবিরোধী অভিযানে বারে আটক ১৪০ জন

রাজধানীর উত্তরা এলাকায় একটি রেস্টুরেন্ট ও বারে মধ্যরাতে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ গভীর রাতে উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বারটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল, এমন

তনু হত্যা মামলায় অগ্রগতি : হাফিজুরের ডিএনএ ম্যাচিং শুরু

বহুল আলোচিত তনু হত্যা মামলায় গ্রেফতার আসামি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে তা ম্যাচিংয়ের কাজ শুরু করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একইসঙ্গে প্রায় ১০ বছর পর গ্রেফতার হওয়া এই প্রথম আসামিকে তিনদিনের রিমান্ডে এনে