আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩০ মে ২০২৬ শনিবার: পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত নতুন পারমাণবিক সহযোগিতা চুক্তিকে আফ্রিকার ভূ-রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। কিগালিতে অনুষ্ঠিত ‘নিউক্লিয়ার এনার্জি ইনোভেশন সামিট’-এ এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, চুক্তিটি আপাতদৃষ্টিতে প্রযুক্তি, চিকিৎসা ও জ্বালানি খাতে সহযোগিতা হলেও এর পেছনে রয়েছে কৌশলগত গুরুত্ব। চুক্তির আওতায় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের সহায়তায় রুয়ান্ডায় একটি ‘সেন্টার ফর নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ স্থাপন এবং ছোট আকারের মডুলার রিঅ্যাক্টর (এসএমআর) স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে।
এই কেন্দ্রের মাধ্যমে পারমাণবিক চিকিৎসা, উন্নত স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা ও ল্যাব সুবিধা বাড়াতে চায় রুয়ান্ডা। একই সঙ্গে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের রাশিয়ায় পাঠানো শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আফ্রিকায় পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের প্রভাব এখন চ্যালেঞ্জের মুখে। অনেক আফ্রিকান নেতা যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ‘শর্তযুক্ত’ অংশীদার হিসেবে দেখছেন। এর বিপরীতে রাশিয়া অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি তুলে ধরছে। অধ্যাপক মাচারিয়া মুনেনে বলেন, পশ্চিমাদের দ্বিমুখী নীতি আফ্রিকার দেশগুলোকে রাশিয়া ও চীনের দিকে ঝুঁকতে বাধ্য করছে।
রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে একক পরাশক্তির ওপর নির্ভর না করে ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করছেন। মানবাধিকার ও কঙ্গো সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের মধ্যেও রুয়ান্ডা রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও বেসামরিক পারমাণবিক খাতে সমঝোতা করেছে। এছাড়া অস্ট্রিয়া, দক্ষিণ আফ্রিকা ও ফ্রান্সের সঙ্গেও পৃথক খাতে আলোচনা চলছে।
রাশিয়া শুধু রুয়ান্ডাই নয়, মিশর, ইথিওপিয়া, নাইজেরিয়া, ঘানা ও দক্ষিণ আফ্রিকার সঙ্গেও পারমাণবিক চুক্তি করেছে। অন্যদিকে জিবুতি, কেনিয়া ও উগান্ডায় মার্কিন কৌশলগত উপস্থিতি এবং মহাদেশজুড়ে চীনের বড় বিনিয়োগ আফ্রিকাকে বৈশ্বিক শক্তিগুলোর নতুন প্রতিযোগিতার ক্ষেত্র বানিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক কেন্দ্র স্থাপন ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, বাস্তবায়নে এক দশক বা তার বেশি সময় লাগতে পারে। তবে তাৎক্ষণিকভাবে এসব চুক্তি আফ্রিকার দেশগুলোর বৈশ্বিক রাজনীতিতে দরকষাকষির ক্ষমতা ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত দিচ্ছে।
সংস্কার/ইএমই
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ঐতিহ্যবাহী পারফর্মিং আর্টস ভেন্যু কেনেডি সেন্টার থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মুছে ফেলার নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আদালত। একই সঙ্গে কেন্দ্রটি দুই বছরের জন্য বন্ধ রেখে সংস্কার কাজ চালানোর ট্রাম্প প্রশাসনের পরিকল্পনাও স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ইউএস
গাজায় ঘোষিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর থাকলেও ফিলিস্তিনিদের ওপর হামলা ও হত্যাকাণ্ড বন্ধ হয়নি, এমন দাবি করেছেন খোদ ইসরায়েলি সেনারাই। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া তিন ইসরায়েলি সেনার সাক্ষাৎকার ও যুদ্ধবিরতি লাইনের বাস্তব পরিস্থিতি থেকে এ তথ্য সামনে এসেছে। তথ্য অনুযায়ী, গত অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর গাজা উপত্যকাকে
যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন। এ সিদ্ধান্তকে ইসরায়েল ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বাস্তবতাবিরোধী ও নৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বলে নিন্দা জানিয়েছে।