আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৫ জুলাই ২০২৬ রবিবার: রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষ ব্যবস্থারত ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)কে নগদ সহায়তা বা তারল্য সুবিধা দেওয়ার নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাসেট পলিসি ডিপার্টমেন্ট-১ এ বিষয়ে নতুন একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষ ব্যবস্থার আওতায় থাকা পাঁচটি ব্যাংক ও ছয়টি এনবিএফআইয়ের জন্য আগের নির্দেশনা সংশোধন করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, ২০২৬–২০২৭ অর্থবছরে নগদ সহায়তা বা তারল্য সুবিধা পেতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিরীক্ষিত আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিস্তারিত তথ্য, সহায়তার প্রয়োজনীয়তার যৌক্তিক ব্যাখ্যা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত জমা দিতে হবে।
আবেদন মূল্যায়নের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, তারল্য পরিস্থিতি, পরিচালনাগত অবস্থা এবং সহায়তার প্রয়োজনীয়তা বিবেচনা করা হবে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সুপারিশসহ আবেদন সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নির্দেশনা জারির সঙ্গে সঙ্গে এ বিষয়ে আগে প্রকাশিত সার্কুলারের সংশ্লিষ্ট অংশ সংশোধিত হিসেবে গণ্য হবে এবং নতুন বিধান তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
বিশ্লেষকদের মতে, সংশোধিত নীতিমালার ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে। একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারবে, যা আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
ব্যাংকিং খাতে সাম্প্রতিক তারল্য সংকট, খেলাপি ঋণের ঊর্ধ্বগতি এবং দুর্বল আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা, সংশোধিত নীতিমালার ফলে সহায়তা প্রদানের পুরো প্রক্রিয়া আরও নিয়মতান্ত্রিক, স্বচ্ছ ও তথ্যনির্ভর হবে।
সংস্কার/ইএমই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা