অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

রামপুরা গণহত্যায় সাক্ষ্য : ছেলের ছবি দেখে অজ্ঞান হন আশিকের মা

ছবি : সংগৃহীত

সংস্কার ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেগঘন সাক্ষ্য দিয়েছেন শহীদ আশিকুল ইসলামের মা আরিশা আফরোজ। সন্তানের গুলিবিদ্ধ ছবি মোবাইলে দেখে তিনি অজ্ঞান হয়ে যান বলে আদালতে জানান।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। জুলাই আন্দোলন চলাকালে রামপুরায় ২৮ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি জবানবন্দি দেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান। এর মধ্যে রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম গ্রেফতার রয়েছেন, অন্য দুজন পলাতক।

সাক্ষ্যে আরিশা আফরোজ বলেন, তার ছেলে আশিকুল ইসলাম (১৪) বনশ্রীর নিবরাস মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল। তিনি নিজে টেইলার্সের কাজ করেন।

তিনি জানান, ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজ শেষে ছেলে বাসায় এসে তার সঙ্গে খাবার খায়। পরে বনশ্রী হাউজিংয়ের জি ব্লকের ৩ নম্বর রোড এলাকায় আন্দোলনকারীদের স্লোগান শুনে তাদের সঙ্গে যোগ দেয়।

তিনি বলেন, হঠাৎ গোলাগুলি শুরু হলে আন্দোলনকারীরা দৌড়ে পালাতে থাকে। তিনি নিজ চোখে অনেককে গুলিবিদ্ধ হতে দেখেছেন। কারও হাতে, কারও পায়ে, আবার কারও মাথায় গুলি লাগে। আহতদের কাপড় বেঁধে হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, অনেক মানুষকে পাখির মতো মারা হয়েছে, অনেক লাশ পড়ে থাকতে দেখেছি।

আরিশা আফরোজ আদালতে বলেন, রাত পর্যন্ত ছেলে বাসায় না ফেরায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত ১০টার দিকে বনশ্রীর একটি বাড়ির গ্যারেজে হাঁটাহাঁটির সময় এক যুবক তার মোবাইলে একটি ছবি দেখিয়ে জানতে চায় সেটি তার ছেলে কি না। তিনি বলেন, ছবিতে মাথায় ব্যান্ডেজ আর চোখ বন্ধ দেখে আমি ছেলেকে চিনতে পারি। ছবি দেখেই অজ্ঞান হয়ে যাই।

পরে রাত ১২টার দিকে অ্যাডভান্স হাসপাতালে গিয়ে তিনি জানতে পারেন, তার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তিনি বলেন, আমার ছেলের ডান কানের দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের দিক দিয়ে বের হয়ে গেছে।সেই রাতেই ছেলের মরদেহ দিনাজপুরে গ্রামের বাড়িতে নেওয়া হয় এবং পরদিন ২০ জুলাই তাকে দাফন করা হয়।

সাক্ষ্যে তিনি আরও বলেন, পরবর্তীতে তিনি জানতে পেরেছেন, অভিযুক্তরা শেখ হাসিনার নির্দেশে গুলি চালিয়েছেন। এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদেরের সংশ্লিষ্টতার কথাও তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্দোলনকারীদের কাছ থেকে জেনেছেন বলে উল্লেখ করেন। আদালতে তিনি তার ছেলের হত্যার বিচার দাবি করেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায়

রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং

সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমকে ঘিরে বিতর্ক : অতীত নিয়ে আলোচনা

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান

আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ (সংশোধিত)-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার ২৪ জুন ২০২৬ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ মূল এখতিয়ারে এ রিট দায়ের করেন মোহাম্মদ মহসেন রশিদ। হাইকোর্টে দায়ের করা রিটের নম্বর ৭১৯৮ অব ২০২৬। এতে

মহেশপুরে ফলন্ত ড্রাগন বাগান কেটে নষ্ট : স্ট্রোক করলেন মালিক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফলন্ত ড্রাগন বাগান কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ দিবাগত রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠে এ ঘটনা ঘটে। স্বপ্নের বাগান ধ্বংস হতে দেখে কৃষক শাহজালাল (ছাকা) মাঠেই স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন।