অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

রাজশাহীতে পৃথক অভিযানে ৫ মাদককারবারি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

সংস্কার ২৩ ফেব্রুয়ারী ২০২৬: রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ-এর রাজপাড়া থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ জানায়, অভিযানে আসামিদের কাছ থেকে মোট ১ কেজি ৩২ গ্রাম গাঁজা, ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায়, রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টায় একই থানার দাশপুকুর গ্রামের আইডি বাগানপাড়া এলাকায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১টায় রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় এবং একই দিন সকাল সোয়া ৭টায় চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়ইতলা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের রাজৈর থানার নারার কান্দি গ্রামের মো. তাইজুল মোল্লার ছেলে মো. আরমান মোল্লা (২৯), চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকার মো. এরশাদের ছেলে মো. আলমগীর ওরফে শাহীন (৩০), রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের শ্রী পরান রায়ের ছেলে শ্রী রিপন রায় (২০), রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মো. সাদিকুল ইসলাম (৪০) এবং বেলপুকুর থানার ভরুয়াপাড়া গ্রামের মৃত আসলামের মেয়ে মোসা. সুখী বেগম (৫৪)। তারা সবাই বর্তমানে রাজশাহী মহানগরীতে বসবাস করছেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান (পিপিএম) সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, মো. আরমান মোল্লার বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর সোনাডাঙ্গা থানায় একটি এবং সুখী বেগমের বিরুদ্ধে আরএমপির মতিহার, বোয়ালিয়া ও রাজশাহী জেলার পুঠিয়া থানায় পূর্বের চারটি মাদক মামলা চলমান রয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি : তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি

১১ সদস্যের নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি গঠন

সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায়

রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং

সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমকে ঘিরে বিতর্ক : অতীত নিয়ে আলোচনা

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান