অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

রাওয়ালপিন্ডিতে হাসারাঙ্গার ঝড় থামিয়ে জয়ের বন্দরে পাকিস্তান

ছবি : ইন্টারনেট

সংস্কার ১২ নভেম্বর ২০২৫ :  রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৫, অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে জয় পেয়েছে পাকিস্তান। ২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৬ রানে থেমে যায় শ্রীলঙ্কা। একসময় ম্যাচে প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, কিন্তু শেষ মুহূর্তে তাকে ফেরানোয় স্বস্তির নিশ্বাস ফেলে পাকিস্তান শিবির। টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। শুরুটা খুব একটা ভালো হয়নি স্বাগতিকদের। ওপেনার সাইম আয়ুব মাত্র ৬ রান করে বিদায় নেন, আর ফখর জামানের ব্যাট থেকে আসে ৫৫ বলে ৩২ রান। ৬৮ রানের মাথায় থামে তাদের জুটি। এরপর নামেন অধিনায়ক বাবর আজম, কিন্তু তিনিও বেশি দূর যেতে পারেননি - ৫১ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন। একই সময়ে মোহাম্মদ রিজওয়ানও (৮ বলে ৫ রান করে) দ্রুত আউট হলে ৯৫ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। সেখান থেকে দলকে টেনে তোলেন আগা সালমান ও হুসেইন তালাত। পঞ্চম উইকেটে এই জুটি গড়ে ১৩৮ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। তালাত ৬৩ বলে ৬২ রান করে ফিরলেও আগা সালমান থেকে যায় অপরাজিত-মাত্র ৮৭ বলে দুর্দান্ত ১০৫ রানে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, যেখানে ছিল ৯টি চার। শেষ দিকে মোহাম্মদ নবাজের ২৩ বলে ঝড়ো ৩৬ রানে ভর করে পাকিস্তান পৌঁছে যায় ২৯৯ রানে।

বল হাতে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি ১০ ওভারে ৫৪ রানে ৩ উইকেট নেন। রান তাড়ায় নামা শ্রীলঙ্কাও শুরুটা ভালো করেছিল, কিন্তু মধ্য ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সাদীরা সমরাবিক্রমা (৩৯), নবাগত কামিল মিশারা (৩৮) ও অধিনায়ক চরিথ আসালঙ্কা (৩২) দলকে লড়াইয়ে রাখলেও জয়ের পথে ফেরাতে পারেন নি কেউই। শেষ দিকে হাসারাঙ্গার দুর্দান্ত লড়াই আবারও ম্যাচে উত্তেজনা ফেরায়। ৫২ বলে ৫৯ রানের ইনিংস খেলে দলকে জয়ের আশায় রাখলেও ৪৯তম ওভারে নাসিম শাহর বলে ক্যাচ তুলে দেন তিনি। তার বিদায়ের সঙ্গে সঙ্গেই মুছে যায় লঙ্কানদের আশা। শেষ পর্যন্ত ২৯৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা, আর ৬ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে যায় পাকিস্তান। আগা সালমানের সেঞ্চুরি ও হাসারাঙ্গার সর্বোচ্চ ইনিংসের লড়াইয়ে জয় শেষ পর্যন্ত পাকিস্তানের ঘরেই থেকে যায়।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় : ইতিহাস গড়ল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম

বিসিবির সভাপতি তামিম ইকবাল : নির্বাচিত হয়েই পদত্যাগ সীমান্তের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এতদিন তিনি অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন। নতুন নির্বাচনের মাধ্যমে এখন তিনি বিসিবির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরিতে

আসন্ন বিশ্বকাপে ভুভুজেলা বাজানো যাবে না : জানাল ফিফা

আসন্ন ফুটবল বিশ্বকাপে গ্যালারিতে ভুভুজেলা বাজানো নিষিদ্ধ করেছে ফিফা। স্টেডিয়ামের নতুন আচরণবিধি অনুযায়ী যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতেই এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম আলোচনায় আসে লম্বা প্লাস্টিকের ভুভুজেলা বাঁশি। এরপরের বিশ্বকাপগুলোতেও

কাবাডির অগ্রগতিতে ২০২৬-২৭ অর্থবছরে সাড়ে ৫ কোটি টাকার অনুমোদন

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভা ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোঃ আলী হোসেন ফকির। সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ