অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

রফতানি কমা ও আমদানি বাড়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বি. ড.

ছবি : সংগৃহীত

সংস্কার ১৪ মার্চ ২০২৬: দেশে রফতানি আয় কমে যাওয়া এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি আরও বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত ব্যালান্স অব পেমেন্টস (বিওপি) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রথম সাত মাসে দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ১১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে বাণিজ্য ঘাটতি দুই বিলিয়ন ডলারের বেশি বেড়েছে।

তথ্যে বলা হয়েছে, এই সময়ে রফতানি আয় কমেছে এবং আমদানি ব্যয় বেড়েছে। গত অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে রফতানি আয় ছিল ২৬ দশমিক ৩৭ বিলিয়ন ডলার, যা চলতি অর্থবছরের একই সময়ে কমে ২৬ দশমিক ০৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অন্যদিকে আমদানি ব্যয় ৩৮ দশমিক ১১ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩৯ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাব এখনও এই পরিসংখ্যানে প্রতিফলিত হয়নি।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, বাণিজ্য প্রবাহে পরিবর্তনের কারণেই মূলত ঘাটতি বেড়েছে। আমদানি বাড়া ও রফতানি কমার প্রভাবেই এ পরিস্থিতি তৈরি হয়েছে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কয়েক মাস ধরেই দেশের রফতানি বাণিজ্যে মন্দাভাব চলছে। অভ্যন্তরীণ সংকট ও বৈশ্বিক অস্থিরতার কারণে প্রধান রফতানি পণ্য তৈরি পোশাকের রফতানিও কমেছে। ফলে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি এবং বাণিজ্য ঘাটতি বেড়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ায় পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানসহ মধ্যপ্রাচ্যে হামলার কারণে ভবিষ্যতে রফতানি বৃদ্ধির সম্ভাবনাও কিছুটা কমে গেছে।

রেমিট্যান্সে কমেছে চলতি হিসাবের ঘাটতি: বাণিজ্য ঘাটতি বাড়লেও চলতি হিসাবে ঘাটতি কমেছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে চলতি হিসাবের ঘাটতি দাঁড়িয়েছে ৩৮১ মিলিয়ন ডলার, যেখানে গত অর্থবছরের একই সময়ে ছিল ১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয় বাড়ার কারণেই এই ঘাটতি কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-জানুয়ারি সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ১৯ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৫ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। ড. জাহিদ হোসেন বলেন, শক্তিশালী রেমিট্যান্স প্রবাহের কারণে বাণিজ্য ঘাটতি বাড়লেও চলতি হিসাবের ঘাটতি কমে এসেছে। চলতি হিসাব হলো ব্যালান্স অব পেমেন্টসের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে পণ্য ও সেবার নিট বাণিজ্য, বিদেশ থেকে আয় এবং রেমিট্যান্স অন্তর্ভুক্ত থাকে।

আর্থিক হিসাবে উদ্বৃত্ত:  ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে দেশের আর্থিক হিসাবে ২ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই উদ্বৃত্ত ছিল মাত্র ৩৩১ মিলিয়ন ডলার। অর্থনীতিবিদরা জানান, ট্রেড ক্রেডিট পরিস্থিতির উন্নতি এবং বিদেশি সহায়তার নিট প্রবাহ বাড়ার কারণে এই অগ্রগতি হয়েছে।

ড. জাহিদ হোসেন বলেন, মাঝারি ও দীর্ঘমেয়াদি ঋণ ছাড় কমলেও ট্রেড ক্রেডিটে ইতিবাচক পরিবর্তনের কারণে আর্থিক হিসাবে উদ্বৃত্ত বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-জানুয়ারি সময়ে ট্রেড ক্রেডিটে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত ছিল, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ১ দশমিক ২৯ বিলিয়ন ডলারের ঘাটতি ছিল। ট্রেড ক্রেডিট বলতে এমন পণ্য বা সেবা বোঝায় যা আগে গ্রহণ করা হয় কিন্তু এর মূল্য পরে পরিশোধ করা হয়।

সার্বিক লেনদেনে উন্নতি, তবে সামনে ঝুঁকি: চলতি অর্থবছরের প্রথম সাত মাসে দেশের সার্বিক লেনদেনের ভারসাম্যেও উন্নতি হয়েছে। এ সময়ে সার্বিক লেনদেনে ২ দশমিক ২৮ বিলিয়ন ডলার উদ্বৃত্ত হয়েছে, যেখানে গত বছরের একই সময়ে ১ দশমিক ২২ বিলিয়ন ডলার ঘাটতি ছিল।

ড. জাহিদ হোসেন বলেন, রফতানি কমা ও আমদানি বাড়লেও শক্তিশালী রেমিট্যান্স প্রবাহের কারণে সার্বিক লেনদেনের ভারসাম্য বর্তমানে স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। তবে চলমান ইরান-ইসরায়েল যুদ্ধ আগামী মাসগুলোতে বাংলাদেশের বৈদেশিক লেনদেনে প্রভাব ফেলতে পারে।

এদিকে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওপরও চাপ দেখা যাচ্ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ডলারের দাম ৭০ পয়সার বেশি বেড়ে ১২৩ টাকায় পৌঁছেছে, যা আগের সপ্তাহে ছিল ১২২ দশমিক ৩০ টাকা। অর্থনীতিবিদরা মনে করছেন, মার্চ থেকে যুদ্ধের প্রভাব স্পষ্ট হতে পারে এবং এতে লেনদেনের ভারসাম্য পরিস্থিতি অবনতির ঝুঁকি তৈরি হতে পারে। তাই বিনিময় হার স্থিতিশীল রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে বাংলাদেশ ব্যাংককে সতর্ক পদক্ষেপ নিতে হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের চার ধরনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,

সরকারি ভাতার টাকা জালিয়াতিতে নগদের সাবেক এমডি তানভীর মিশুক

সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।