অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল

ছবি : সংগৃহীত

সংস্কার ২৯ মে ২০২৬ শুক্রবার: যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন। এ সিদ্ধান্তকে ইসরায়েল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বাস্তবতাবিরোধী ও নৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বলে নিন্দা জানিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের সংঘাত-সংক্রান্ত যৌন সহিংসতা বিষয়ক প্রতিবেদনের কালো তালিকায় ইসরায়েলের কারা কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ইসরায়েলি সংস্থাকে পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে। তালিকাটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বার্ষিক প্রতিবেদনের অংশ। এতে যুদ্ধ ও সংঘাতকালে ধর্ষণ, যৌন নির্যাতনসহ বিভিন্ন যৌন সহিংসতার অভিযোগে অভিযুক্ত রাষ্ট্র, সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর নাম উল্লেখ করা হয়।

রাষ্ট্রদূত ড্যানি ড্যানন ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতিসংঘ মহাসচিব ইসরায়েলকে হামাস, আইএসসহ বিশ্বের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে একই তালিকায় স্থান দিয়েছেন, যা সংস্থাটির নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার অবনতি প্রমাণ করে। প্রতিবাদ হিসেবে ইসরায়েল জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থগিত করেছে। তেল আবিবের দাবি, আন্তর্জাতিক অঙ্গনে চাপ সৃষ্টি ও ইসরায়েলকে হেয় করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা সংঘাত শুরু হওয়ার পর ফিলিস্তিনি বন্দি ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর যৌন সহিংসতা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে আটক নারী-পুরুষ বন্দিদের ওপর অপমানজনক আচরণ, যৌন নির্যাতন ও অমানবিক জিজ্ঞাসাবাদের অভিযোগ তুলে ধরা হয়েছে।

তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের সামরিক ও নিরাপত্তা বাহিনী আন্তর্জাতিক আইন মেনে কাজ করে এবং অভিযোগ এলে অভ্যন্তরীণ তদন্তের ব্যবস্থা রয়েছে।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘের এ সিদ্ধান্ত ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে পারে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক সংস্থার সমালোচনার মধ্যে কালো তালিকাভুক্তির ঘটনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনি অধিকারকর্মীরা একে দীর্ঘদিনের মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও