অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় চীনের ৪ দফা প্রস্তাব : তেহরানের সমর্থন

ছবি : সংগৃহীত

সংস্কার ১২ মে ২০২৬ মঙ্গলবার: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে চার দফা প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্দোলরেজা রাহমানি ফাজলি জানিয়েছেন, ইরান এই প্রস্তাবকে সমর্থন করতে প্রস্তুত।

সোমবার ১১ মে ২০২৬ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফাজলি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থায়ী নিরাপত্তা ও যৌথ উন্নয়ন নিশ্চিত করতেই চীনের এই উদ্যোগকে সমর্থন করছে তেহরান। তিনি জানান, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাম্প্রতিক বৈঠকেও বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠকে শি জিনপিং মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও উত্তেজনা কমাতে চার দফা পরিকল্পনা তুলে ধরেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চীনের প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের বিষয়ে ইরানের প্রতিক্রিয়া প্রত্যাখ্যান করেছেন। তিনি তেহরানের অবস্থানকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি ইরানের কাছে পাঠানো হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তিনি ইরানের প্রতিনিধিদের জবাব পড়েছেন এবং সেটি তার কাছে মোটেও গ্রহণযোগ্য মনে হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ইরান তাদের জবাবে বলেছে, আলোচনার প্রধান লক্ষ্য হওয়া উচিত যুদ্ধ বন্ধ করা। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করা যেতে পারে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, তাদের জবাবে সব ফ্রন্টে আগ্রাসন বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে লেবাননে ইসরায়েলি হামলার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি পারস্য উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছে তেহরান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও