অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

যুক্তরাষ্ট্রে এক মাসে ৯২ হাজার চাকরি হারাল

ছবি : সংগৃহীত

সংস্কার ৭ মার্চ ২০২৬: যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অস্থিরতার ইঙ্গিত দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বড় সংখ্যক কর্মসংস্থান কমেছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের প্রকাশিত মাসিক প্রতিবেদনে জানানো হয়েছে, গত মাসে অর্থনীতি থেকে ৯২ হাজার কর্মসংস্থান বিলুপ্ত হয়েছে, যা অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। এর ফলে বেকারত্বের হার বেড়ে ৪.৪ শতাংশে পৌঁছেছে।

প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে কর্মসংস্থান কমার পেছনে বেশ কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কারণ রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা এ পরিস্থিতিকে ত্বরান্বিত করেছে। এছাড়া নির্মাণ খাতে ১১ হাজার এবং স্বাস্থ্যসেবা খাতে ২৮ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। ক্যালিফোর্নিয়া ও হাওয়াইয়ের কাইজার পারমানেন্টে-সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বড় ধরনের ধর্মঘট এবং বৈরী আবহাওয়াও কর্মসংস্থান কমার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির পর ২০২৬ সালে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা করা হয়েছিল। তবে ফেব্রুয়ারির এই তথ্য সেই আশায় বড় ধাক্কা দিয়েছে। সরকারের সংশোধিত তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের কর্মসংস্থানের চিত্রও আগের তুলনায় অনেক নিচে নামিয়ে আনা হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্ক নীতি এবং দীর্ঘদিন ধরে উচ্চ সুদের হারও নতুন কর্মী নিয়োগে নিয়োগদাতাদের অনীহা তৈরি করেছে।

শ্রমবাজারের এই পরিস্থিতির পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিও সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে। ইরানে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম এক রাতেই গ্যালন প্রতি ৭ সেন্ট বেড়ে ৩.৩২ ডলারে পৌঁছেছে। তবে ইতিবাচক দিক হলো, কর্মরতদের গড় মজুরি গত বছরের তুলনায় ৩.৮ শতাংশ বেড়েছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, শ্রমবাজারের এই আকস্মিক পতন ফেডারেল রিজার্ভকে সুদের হার নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে। বেকারত্ব বাড়ায় অর্থনীতি চাঙা করতে সুদের হার কমানোর চাপও বাড়তে পারে। সামগ্রিকভাবে ফেব্রুয়ারির এই জবস রিপোর্টকে মার্কিন অর্থনীতির জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। (নিউইয়র্ক টাইমস)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও