আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৮ মে ২০২৬ শুক্রবার: যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন দলটির জনপ্রিয়তায় বড় ধস নেমেছে। অন্যদিকে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন কট্টরপন্থী দল রিফর্ম ইউকে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দুপুর পর্যন্ত পাওয়া ফলাফলে লেবার পার্টি ২৬৪টির বেশি কাউন্সিলর পদ হারিয়েছে। বিপরীতে রিফর্ম ইউকে ৪১৬টি আসনে জয় পেয়ে ব্রিটিশ রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে।
বিশেষ করে লেবার পার্টির ঐতিহ্যগত শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ‘রেড ওয়াল’ অঞ্চলগুলোতেও প্রভাব বিস্তার করেছে রিফর্ম ইউকে।
নির্বাচনে এই ভরাডুবির পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হয়েছে। সমালোচকদের মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সাম্প্রতিক রাজনৈতিক কেলেঙ্কারির কারণে ভোটারদের আস্থা হারিয়েছে লেবার পার্টি।
তবে স্টারমার এক বক্তৃতায় ফলাফলের দায় নিজের কাঁধে নিলেও পদত্যাগের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, এই ফলাফল কঠিন হলেও পরিবর্তনের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা বাস্তবায়নে আরও দৃঢ়ভাবে কাজ করবেন।
বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের বড় জয়ের মাত্র দুই বছরের মধ্যে এমন ফলাফল স্টারমার সরকারের জন্য বড় সতর্কবার্তা। একই সঙ্গে রিফর্ম ইউকে ও গ্রিন পার্টির ভালো ফলাফল যুক্তরাজ্যের প্রচলিত দ্বি-দলীয় রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও