অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

যাবজ্জীবন রায়ের পর হুমকির মুখে মধ্যপ্রদেশের নারী বিচারক

ছবি : সংগৃহীত

সংস্কার ২৭ জুন ২০২৬ শনিবার: ভারতের মধ্যপ্রদেশে ২০২২ সালের এক গণপিটুনি হত্যা মামলায় ১৪ জন তথাকথিত গো-রক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাবাসসুম খান প্রাণনাশের হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের মুখে পড়েছেন। ঘটনাটি দেশজুড়ে বিচারকদের নিরাপত্তা ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

২০২২ সালের ২-৩ আগস্ট রাতে নর্মদাপুরম জেলায় গবাদি পশু পরিবহনের অভিযোগে মুসলিম ট্রাকচালক নাজির আহমেদকে একদল উগ্রপন্থী পিটিয়ে হত্যা করে। গত ১২ জুন এই মামলার রায়ে আদালত হত্যাকাণ্ডকে চরম বর্বর ও নৃশংস উল্লেখ করে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে হত্যার দায়ে ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রায়ের পর সাজাপ্রাপ্তদের স্বজনরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারক তাবাসসুম খানকে লক্ষ্য করে সাম্প্রদায়িক প্রচারণা শুরু হয়। সাজাপ্রাপ্তরা হিন্দু এবং বিচারক মুসলিম হওয়ায় বিষয়টিকে ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করে কয়েকটি উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন।

বিচারককে হিন্দু-বিরোধী আখ্যা দিয়ে তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়। ভাইরাল একটি ভিডিওতে এক ব্যক্তি বিচারককে উদ্দেশ্য করে আপত্তিকর সাম্প্রদায়িক মন্তব্য করেন এবং ১০ দিনের মধ্যে দণ্ডপ্রাপ্তদের মুক্তি না দিলে দেশজুড়ে সহিংসতার হুমকি দেন।

উগ্র ডানপন্থী টেলিভিশন চ্যানেল সুদর্শন নিউজ-এর সম্পাদক সুরেশ চহ্বানকে এই রায়কে জুডিশিয়াল লিঞ্চিং বলে মন্তব্য করেন এবং প্রকাশ্যে দণ্ডপ্রাপ্তদের পক্ষে অবস্থান নেন।

ঘটনাটি নিয়ে সমালোচনা বাড়ার পর নর্মদাপুরমের সেওনি মালওয়া থানার পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি এফআইআর দায়ের করেছে। প্রশাসন জানিয়েছে, ভাইরাল ভিডিওতে হুমকি দেওয়া ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা পবন খেরা বলেন, দণ্ডপ্রাপ্তদের ধর্মের কারণে নয়, বরং দাঙ্গা, হত্যা ও হত্যাচেষ্টার অকাট্য প্রমাণের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, বিচারক একজন মুসলিম নারী হওয়াতেই তাঁকে লক্ষ্য করে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হচ্ছে। তিনি এ ধরনের ঘটনার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া অভিযোগ উঠেছে, হুমকির ভিডিওটি শেয়ার করায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার সেল তথ্য প্রকাশকারীদের কিছু অ্যাকাউন্ট বন্ধের নোটিশ পাঠাচ্ছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে অনেকেই দাবি করেছেন, অপরাধীদের বদলে তথ্য প্রকাশকারীরাই হয়রানির শিকার হচ্ছেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও