আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ জানুয়ারী ২০২৬: মেট্রোরেলসহ বিভিন্ন গণপরিবহনে ব্যবহৃত র্যাপিড পাস ও এমআরটি পাস এখন মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে রিচার্জ করা যাবে। সোমবার ১২ জানুয়ারি ২০২৬ বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) কার্যালয়ে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, গণপরিবহন ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই অ্যাপভিত্তিক রিচার্জ সেবা চালু করা হয়েছে। এর ফলে মেট্রোরেল এবং ভবিষ্যতে অন্যান্য গণপরিবহনে স্মার্ট কার্ড ব্যবহারে আরও গতি আসবে। কর্তৃপক্ষ জানায়, নতুন অ্যাপ ব্যবহার করে কাউন্টারে না গিয়ে নিরাপদভাবে র্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জ করা যাবে। অ্যাপে রিচার্জের ইতিহাস ও কার্ড ব্যবহারের তথ্য দেখা যাবে, এনএফসি সুবিধাযুক্ত স্মার্টফোনে তাৎক্ষণিক ব্যালেন্স যাচাই করা যাবে এবং বিকাশ, রকেট, ভিসা, মাস্টারকার্ড ও এএমইএক্স কার্ডসহ একাধিক ডিজিটাল পেমেন্ট মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে।
অনলাইনে রিচার্জ সুবিধা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে একবার সাইন-আপ করতে হবে। র্যাপিড পাসের ওয়েবসাইটে আগে নিবন্ধিত ব্যবহারকারীরা একই লগইন তথ্য দিয়ে অ্যাপে প্রবেশ করতে পারবেন। লগইনের পর পূর্বে যুক্ত করা কার্ড স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে এবং প্রয়োজনে নতুন র্যাপিড পাস বা এমআরটি পাস যোগ করা যাবে।
একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত অনলাইনে রিচার্জ করা যাবে। তবে অনলাইনে রিচার্জের পর কার্ডটি অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ না করা পর্যন্ত ব্যালেন্স কার্যকর হবে না। রিচার্জ সম্পন্ন হলে নিবন্ধিত মোবাইল নম্বরে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।
এ ছাড়া এক সময়ে একটি কার্ডে কেবল একটি পেন্ডিং অনলাইন রিচার্জ রাখা যাবে। কালো তালিকাভুক্ত বা অবৈধ কার্ডে রিচার্জ করা যাবে না। অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ করার আগে সাত দিনের মধ্যে পেন্ডিং রিচার্জ বাতিলের আবেদন করা গেলেও সেক্ষেত্রে পাঁচ শতাংশ সেবা চার্জ প্রযোজ্য হবে।
কর্তৃপক্ষ জানায়, এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা যে কোনো সময় ও যে কোনো স্থান থেকে কার্ড রিচার্জ করতে পারবেন। এতে যাত্রীসেবার মান উন্নত হবে এবং ভবিষ্যতে বাস, মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনে র্যাপিড পাসের ব্যবহার আরও বিস্তৃত হবে।
উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর আগারগাঁও মেট্রো স্টেশনে র্যাপিড পাসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রিচার্জ সুবিধা চালু করা হয়। সেই সময় মোবাইল অ্যাপ চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে অ্যান্ড্রয়েডভিত্তিক র্যাপিড পাস অ্যাপ গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিটিসিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মশিউর রহমান (যুগ্মসচিব) সভাপতিত্ব করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিটিসিএর সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার (অতিরিক্ত সচিব)।
সংস্কার/ইএমই
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সুবিধার জন্য ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য দিতে অ্যাপ, হটলাইন, এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে। শনিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের জন্য Smart Election Management BD নামে একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা সহজেই নিজের ভোটকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনি তথ্য জানতে পারবেন। মঙ্গলবার অ্যাপটি চালুর বিষয়টি নিশ্চিত করেন ইসির জনসংযোগ
টেক জায়ান্ট মেটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য নতুন একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা করছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র ও টাইমস অব ইন্ডিয়া, এর খবরে বলা হয়েছে, এই সেবাটি বর্তমানে চালু থাকা ‘মেটা ভেরিফাইড’ বা ব্লু টিক সাবস্ক্রিপশন থেকে আলাদা হবে। মূলত আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহী ব্যবহারকারীদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের মন জয়ে মাঠে যেমন সক্রিয়, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও জোরালো প্রচার চালাচ্ছেন। দলীয় প্রতিশ্রুতির পাশাপাশি ব্যক্তিগত পরিকল্পনা ও স্বপ্নের কথা তুলে ধরছেন প্রার্থীরা। ভোটাররাও এসব দেখছেন, শুনছেন এবং