অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মেক্সিকোর টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত

ছবি : সংগৃহীত

সংস্কার ১৯ জুন ২০২৬ শুক্রবার: ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর প্রথম দল হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে গুয়াদালাহারা স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ-৩২ নিশ্চিত করে স্বাগতিকরা।

ম্যাচের একমাত্র গোলটি আসে ৫০তম মিনিটে। সতীর্থ লি গি-হিউকের সঙ্গে সংঘর্ষে গোলরক্ষক কিম সেউং-গিউ বলের নিয়ন্ত্রণ হারালে ফাঁকা জালে বল জড়িয়ে দেন মিডফিল্ডার লুইস রোমো।

গোল হজমের পর দক্ষিণ কোরিয়া সমতায় ফেরার সর্বোচ্চ চেষ্টা করলেও মেক্সিকোর দৃঢ় রক্ষণ ও গোলরক্ষক রাউল র‌্যাঙ্গেলের দুর্দান্ত নৈপুণ্যে সফল হতে পারেনি। ৮৭তম মিনিটে চো গুয়ে-সুংয়ের কাছ থেকে নেওয়া হেড এবং পরে ইয়াং হিউন-জুনের শট দারুণভাবে ঠেকিয়ে দেন র‌্যাঙ্গেল। এর আগে অধিনায়ক সন হিউং-মিনের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন এডসন আলভারেজ, যদিও সে সময় সন অফসাইডে ছিলেন।

প্রথমার্ধে নিষ্প্রভ পারফরম্যান্সে দর্শকদের দুয়ো শুনতে হলেও বিরতির পর আক্রমণাত্মক হয়ে ওঠে মেক্সিকো। ৭৫তম মিনিটে রাউল হিমেনেজের শট রুখে দেন কিম সেউং-গিউ। শেষ দিকে বদলি খেলোয়াড় ওবেদ ভার্গাসের শটও দারুণ এক ডাইভিং সেভে ঠেকান তিনি।

হাভিয়ের আগুইরের দল প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারানোর পর এবার দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। দুই ম্যাচে এক জয় নিয়ে ৩ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান নিশ্চিত করবে মেক্সিকো। সেক্ষেত্রে শেষ-৩২ ও সম্ভাব্য শেষ-১৬ ম্যাচ মেক্সিকো সিটিতে খেলবে তারা, যেখানে প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড, যদি টমাস টুখেলের দল নিজেদের গ্রুপ ও প্রথম নকআউট ম্যাচে জয় পায়।

অন্যদিকে একই দিনে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় হারের পরও ভালো অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স

জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন সিনার

ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে : বিদায় সুইজারল্যান্ড ও নরওয়ে

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে

বিশ্বকাপে ইতিহাস : ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড