অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মিথ্যা অভিযোগে জিডি : নারীর এক মাসের কারাদণ্ড

ছবি : সংগৃহীত

সংস্কার ৬ মে ২০২৬ বুধবার: চট্টগ্রামে মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার ঘটনায় এক নারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার মহানগর ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দীন মাহমুদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নারীর নাম বিবি মরিয়ম। তিনি নগরীর আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা এবং মো. আলাউদ্দিনের স্ত্রী।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর আকবরশাহ থানার হাজী আকরাম আলী মুন্সীবাড়ি এলাকার জাকির হোসেনের ছেলে মোক্তার হোসেনের বিরুদ্ধে একটি জিডি করেন বিবি মরিয়ম। জিডিতে তিনি অভিযোগ করেন, মোক্তার হোসেন তার দুই ছেলে মো. ফয়সাল উদ্দীন ও ফাহাদ উদ্দীনকে মারধর করেছেন এবং পরিবারকে হুমকি দিয়েছেন।

পরে আদালতের নির্দেশে আকবরশাহ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) এম সাকের আহমেদ ঘটনাটি সরেজমিনে তদন্ত করেন। তদন্ত শেষে আদালতে দাখিল করা প্রতিবেদনে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নির্দোষ ব্যক্তি মোক্তার হোসেনকে ফাঁসানোর চেষ্টা করার অভিযোগে দণ্ডবিধির ২১১ ধারায় মামলাটি আমলে নেয় আদালত। পরে ৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জবানবন্দি পর্যালোচনা করে আদালত এ রায় দেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ (সংশোধিত)-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার ২৪ জুন ২০২৬ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ মূল এখতিয়ারে এ রিট দায়ের করেন মোহাম্মদ মহসেন রশিদ। হাইকোর্টে দায়ের করা রিটের নম্বর ৭১৯৮ অব ২০২৬। এতে

মহেশপুরে ফলন্ত ড্রাগন বাগান কেটে নষ্ট : স্ট্রোক করলেন মালিক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফলন্ত ড্রাগন বাগান কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ দিবাগত রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠে এ ঘটনা ঘটে। স্বপ্নের বাগান ধ্বংস হতে দেখে কৃষক শাহজালাল (ছাকা) মাঠেই স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন।

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বাংলাদেশি হজযাত্রীরা। বুধবার ২৪ জুন ২০২৬ প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ১৭০টি ফিরতি ফ্লাইটে মোট ৬৪ হাজার ১৬৩ জন হাজি দেশে ফিরেছেন। দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯

সুপার এল নিনোতে এশিয়ার খাদ্য সরবরাহে বড় ঝুঁকি : অস্থিরতার আশঙ্কা

প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী ‘সুপার’ এল নিনো গঠিত হচ্ছে, যেখানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। মার্কিন পূর্বাভাসে বলা হয়েছে, এটি বিধ্বংসী আবহাওয়ার প্রায় দুই-তৃতীয়াংশ সম্ভাবনা তৈরি করছে। আবহাওয়া সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, এটি ১৯৫০ সালের পর অন্যতম শক্তিশালী এ