আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার: দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে চলা গণ-জানাজা ও শোক মিছিল শেষে ইরানের নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা আ. এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ দাফন সম্পন্ন হয়।
রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের হামলায় আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের আরও চার সদস্যও প্রাণ হারান। এরপর এক সপ্তাহ ধরে তাদের মরদেহ তেহরান, পবিত্র কোম শহর এবং ইরাকের শিয়া ধর্মাবলম্বীদের পবিত্র নগরী নাজাফ ও কারবালায় নেওয়ার পর শেষ পর্যন্ত মাশহাদে দাফন করা হয়।
দাফন অনুষ্ঠানকে ঘিরে মাশহাদে লাখো মানুষের সমাগম ঘটে। এ সময় অনেক বিক্ষোভকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের হাতে খামেনির ছবি এবং "কিল ট্রাম্প" লেখা প্ল্যাকার্ড দেখা যায়। উপস্থিত জনতার একটি অংশ ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধমূলক স্লোগানও দেয়।
এদিকে, আলী খামেনির মৃত্যুর এক সপ্তাহ পর তার ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে তিনি এখনো জনসমক্ষে আসেননি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, একই মার্কিন হামলায় তিনি গুরুতর আহত হন এবং তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত লাগে। তেহরানের সরকারি সূত্রগুলোর দাবি, নিরাপত্তার স্বার্থে এবং সম্ভাব্য নতুন হামলার ঝুঁকি এড়াতে তাকে আপাতত জনসমক্ষে আনা হচ্ছে না।
সংস্কার/ইএমই
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান