অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত : সিন্ডিকেট বন্ধ ও রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণ

ছবি : সংগৃহীত

সংস্কার ২১ জুন ২০২৬ রবিবার: ক্ষমতায় আসার চার মাসের মাথায় প্রথম সরকারি বিদেশ সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে দেশটিতে বসবাসরত লাখো প্রবাসী বাংলাদেশির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাদের আশা, এই সফরের মাধ্যমে দীর্ঘদিনের শ্রমবাজার সংকট কাটবে, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত দুই দিনের (২১-২২ জুন) এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রবাসীদের সবচেয়ে বড় প্রত্যাশা, দীর্ঘদিন ধরে বন্ধ ও সীমিত থাকা শ্রমবাজার পুনরায় চালু হবে এবং নতুন সমঝোতা স্মারকের মাধ্যমে কম খরচে ও বৈধ উপায়ে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

এ ছাড়া ঢাকা-কুয়ালালামপুর রুটে বিমান টিকিটের উচ্চমূল্য ও সিন্ডিকেট ভেঙে হয়রানি বন্ধের দাবিও জানিয়েছেন তারা। প্রবাসীদের অভিযোগ, মধ্যস্বত্বভোগীদের কারণে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যার বড় চাপ বহন করতে হয় সাধারণ কর্মীদের।

বাংলাদেশ-মালয়েশিয়ার ব্যবসায়ী মো. মামুন বিন আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্ক জোরদার করবে, বন্ধ শ্রমবাজার চালু হবে এবং বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলে তারা আশা করছেন।

প্রবাসীদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হলো, মালয়েশিয়ায় কোনো বাংলাদেশি মারা গেলে সর্বোচ্চ তিন দিনের মধ্যে সরকারি খরচে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা। তাদের মতে, বর্তমানে মরদেহ দেশে পাঠাতে পরিবারগুলোকে দীর্ঘসূত্রতা ও আর্থিক সংকটে পড়তে হয়।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর শুধু শ্রমবাজার নয়, বরং বিনিয়োগ, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মালয়েশিয়া প্রবাসী যুবদল নেতা জাহাঙ্গীর হাওলাদার বলেন, প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়ে প্রবাসীরা দেশের অর্থনীতিকে সচল রাখছেন। তাই তাদের অধিকার, মর্যাদা, মরদেহ বিনা খরচে দেশে পাঠানো এবং বিমান টিকিট ও জনশক্তি রপ্তানিতে সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মালয়েশিয়া যুবদলের সাবেক সহসভাপতি ইকবাল পাঠানও আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশি জনশক্তি রপ্তানির বিদ্যমান বাধা দূর হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে। দ্বিতীয় দিনে পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় শ্রমবাজার সম্প্রসারণ, বৈধ কর্মসংস্থান, বিদেশি বিনিয়োগ, মুক্ত বাণিজ্য, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা এবং আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারের বিষয় গুরুত্ব পাবে।

খসড়া কর্মসূচি অনুযায়ী, দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও একটি নোট বিনিময় হতে পারে। সাংস্কৃতিক সহযোগিতা ও সন্ত্রাস দমনসংক্রান্ত দলিল বিনিময়েরও সম্ভাবনা রয়েছে। পরে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

এ ছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশগ্রহণ, দেশটির রাজার সঙ্গে সম্ভাব্য সৌজন্য সাক্ষাৎ এবং এমএমসি পোর্টস, এয়ারএশিয়া ও পেট্রোনাস গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকের পরিকল্পনা রয়েছে। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হতে পারে।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শ্রম অভিবাসন, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, কর্মীদের কল্যাণ, দালালচক্র নিয়ন্ত্রণ এবং বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়েও ইতিবাচক অগ্রগতি আসতে পারে।

দুই দিনের সফর শেষে ২২ জুন বিকেলে কুয়ালালামপুর থেকে বিমানের বিশেষ ফ্লাইটে চীনের ডালিয়ানের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

২৪ ঘণ্টার আল্টিমেটাম : ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠনের দাবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৎ, দক্ষ ও ইসলামী অর্থনীতি সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। একই সঙ্গে তারা সতর্ক করেছে, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে। সোমবার (২২ জুন) সকালে সাত দফা দাবিতে

অনলাইন জুয়া ও অবৈধ লেনদেন ঠেকাতে ডিস্ট্রিবিউটরদের প্রশিক্ষণ বিকাশের

অনলাইন জুয়া, হুন্ডি ও মানি লন্ডারিংসহ বিভিন্ন আর্থিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় ডিস্ট্রিবিউটরদের নিয়ে চারটি মতবিনিময় সভা আয়োজন করেছে বিকাশ। মাঠপর্যায়ে নিরাপদ ও ঝুঁকিমুক্ত আর্থিক লেনদেন নিশ্চিত করতে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, রিজিওনাল

মিউচুয়াল ফান্ড বিধিমালা পুনর্বিবেচনার দাবি বিনিয়োগকারীদের

মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫ বাস্তবায়নের উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিউচুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীরা। তাদের দাবি, এই বিধিমালা কার্যকর হলে ক্লোজড-এন্ড (মেয়াদি) মিউচুয়াল ফান্ড খাতসহ দেশের সামগ্রিক পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই বিধিমালাটি পুনর্বিবেচনায় অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা।

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ চালু

সারাদেশে এটিএম ও পস নেটওয়ার্ক সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে নতুন একটি এটিএম বুথ চালু করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। শুক্রবার বুথটির উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের চেয়ারম্যান ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও অফিসার্স