অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ চীন : শি-ট্রাম্প বৈঠকের আগে বাড়ছে উত্তেজনা

মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ চীন : শি-ট্রাম্প বৈঠকের আগে বাড়ছে উত্তেজনা

ছবি : সংগৃহীত

সংস্কার ২ মে ২০২৬ শনিবার: দক্ষিণ চীন সাগর থেকে বাণিজ্য ও প্রযুক্তি, বিভিন্ন ইস্যুতে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের দাদাগিরি ও একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘে নিযুক্ত চীনা দূত ফু কোং যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে সরাসরি বুলিং বা দাদাগিরি হিসেবে উল্লেখ করেছেন।

আগামী ১৪-১৫ মে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকের ঠিক আগে চীনের তেল শোধনাগার ও ইরানি জ্বালানি আমদানির সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কোং বলেন, চীনা জাহাজ বা কোম্পানির ওপর এ ধরনের নিষেধাজ্ঞা কোনোভাবেই ন্যায্য নয়। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিজেদের আইন অন্য দেশের ওপর চাপিয়ে দিচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

এদিকে, ট্রাম্প-শি বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনে কথা বলেন। এতে চীন স্পষ্ট করে জানায়, তাইওয়ান ইস্যু তাদের জন্য রেড লাইন। অপরদিকে, যুক্তরাষ্ট্র বাণিজ্য বিধিনিষেধ ও প্রযুক্তি নিয়ন্ত্রণে তাদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

বিশ্লেষকদের মতে, ইরান সংকট ও মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র চীনের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। তবে চীন জানিয়ে দিয়েছে, তারা এ ধরনের চাপ বা নিজেদের ভূখণ্ডের বাইরে মার্কিন বিচারিক ক্ষমতা প্রয়োগ মেনে নেবে না।

শি-ট্রাম্প বৈঠকের আগে তৈরি হওয়া এই উত্তপ্ত পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে নতুন মোড় নিতে পারে। বৈঠকটি দুই দেশের সম্পর্ক উন্নত করবে, নাকি পাল্টাপাল্টি পদক্ষেপে আরও জটিলতা বাড়বে, সেদিকেই নজর বিশ্ববাসীর।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও