আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার ০৪ ডিসেম্বর ২০২৫: মানবদেহের প্রতিটি কোষে থাকা মাইটোকন্ড্রিয়া অক্সিজেন ব্যবহার করে খাদ্যকে শক্তিতে রূপান্তর করে, তাই বহুদিন ধরেই একে ‘এনার্জি ফ্যাক্টরি’ বলা হয়। তবে এবার সেই পরিচিত অঙ্গাণুই বিজ্ঞানীদের চোখে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে কারণ এটি বয়সে জীর্ণ হতে থাকা কোষকে আবারও সক্রিয় করে তুলতে সক্ষম হতে পারে। টেক্সাসভিত্তিক একদল গবেষক এমনই এক বিপ্লবী প্রযুক্তি উদ্ভাবনের ঘোষণা দিয়েছেন। বিজ্ঞান মহল এই আবিষ্কারকে জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচনা করছে। কারণ, কোষ পুনরুজ্জীবনের পথ তৈরি হলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের বয়সজনিত যে রোগগুলো আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে, সেগুলোর প্রভাব কমিয়ে আনা সম্ভব হতে পারে। গবেষকরা এই উদ্দেশ্যে তৈরি করেছেন বিশেষ এক ন্যানো-স্ট্রাকচার, যার নাম দিয়েছেন ‘ন্যানোফ্লাওয়ার’ ফুলের মতো আকৃতির হলেও এটি আসলে অতি সূক্ষ্ম আণুবীক্ষণিক কণা।
এই ন্যানোফ্লাওয়ার কোষে থাকা ক্ষতিকর অক্সিজেন উপাদানের মাত্রা কমাতে কাজ করে এবং মানব স্টেম কোষে নতুন মাইটোকন্ড্রিয়া উৎপাদনের জন্য প্রয়োজনীয় জিনগুলিকে সক্রিয় করে তোলে। সক্রিয় হওয়া এসব স্টেম কোষ পরে সুস্থ মাইটোকন্ড্রিয়াগুলোকে ক্ষতিগ্রস্ত কোষে পাঠাতে সাহায্য করে, যেন দুর্বল কোষগুলো আবার তাদের স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পায়। বিজ্ঞানীরা বলছেন, এটিকে কোষ ‘রিচার্জ’ করার চেয়ে ‘ব্যাটারি বদলে দেওয়া’ বলা বেশি যথাযথ। গবেষণা দলের সদস্য এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার অখিলেশ গাহারওয়ার জানান, আমরা সুস্থ কোষকে এমনভাবে প্রস্তুত করছি যাতে তারা তাদের বাড়তি শক্তি-উৎপাদক অঙ্গাণু দুর্বল বা ক্ষতিগ্রস্ত কোষে সরবরাহ করতে পারে। এর ফলেই বয়সের কারণে অকার্যকর হয়ে যাওয়া কোষগুলোকে আবার প্রাণবন্ত করা সম্ভব হয় তা-ও আবার কোনো ধরনের জেনেটিক পরিবর্তন বা ওষুধ ছাড়াই। বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে হৃদরোগসহ মানবদেহের বহু গুরুতর সমস্যার চিকিৎসায় এই পদ্ধতি এক যুগান্তকারী সমাধান হয়ে উঠতে পারে এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানে নতুন অধ্যায় যোগ করবে।
সংস্কার/ইএফহ
বাংলাদেশ পাওয়ার অ্যান্ড লাইটিং এক্সপো (বিপিএলএক্স) ২০২৬-এ দেশের শীর্ষ বিদ্যুৎ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড তাদের সর্বাধুনিক বিদ্যুৎ প্রযুক্তি পণ্য প্রদর্শন করেছে। এ প্রদর্শনীতে জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা আলোচনা ও বিশ্লেষণ করেন।
প্রযুক্তি খাতে শীর্ষে থাকা পাঁচ জায়ান্টের ব্যক্তিগত জীবন, সংগ্রাম ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। ইলন মাস্ক: ব্যর্থতা পেরিয়ে শীর্ষে, পরিবারে বিশেষ গুরুত্ব: বিশ্বের শীর্ষ ধনকুবেরদের একজন ইলন মাস্ক ছোটবেলা থেকেই প্রযুক্তিতে পারদর্শী; ১৩ বছর বয়সে সফটওয়্যার তৈরি করেন এবং ১৭ বছর
মাত্র ১২ বছর বয়সী এক স্কুলছাত্র ঘরে বসেই একটি নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর তৈরি করে সাড়া ফেলেছে। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ থেকেই সে নিজ উদ্যোগে এ প্রকল্প হাতে নেয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ ও গবেষণার মাধ্যমে ছোট পরিসরে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সুবিধার জন্য ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য দিতে অ্যাপ, হটলাইন, এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে। শনিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক