অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় তীব্র রাজনৈতিক লড়াই

ছবি : সংগৃহীত

সংস্কার ১০ ফেব্রুয়ারী ২০২৬: নির্ধারিত সময় শেষ হওয়ায় মাঠের প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে। তবে ভোটের আগে শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। বিশ্লেষকদের মতে, অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার প্রভাব মাঠের প্রচারণার চেয়েও বেশি হতে পারে।

মিছিল-সমাবেশ থেমে গেলেও ফেসবুক, ইউটিউব, টিকটক ও এক্সে চলছে প্রচার, পাল্টাপাল্টি দাবি ও রাজনৈতিক বার্তার বন্যা। প্রার্থী ও সমর্থকেরা পোস্ট, ভিডিও, লাইভ সম্প্রচার ও গ্রাফিক্সের মাধ্যমে জনমত গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি প্রতিপক্ষকে আক্রমণ এবং পুরোনো বক্তব্য-কার্যক্রম তুলে ধরে সমালোচনাও বাড়ছে।

তরুণ ভোটারদের লক্ষ্য করে ছোট ভিডিও, আবেগঘন বার্তা ও ট্রেন্ডিং হ্যাশট্যাগ বেশি ব্যবহার করা হচ্ছে। এসব কনটেন্ট দ্রুত ভাইরাল হয়ে ভোটারদের মনোভাব প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা নিয়ে গত ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন একটি চিঠি দেয়। এতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৬ উল্লেখ করে বলা হয়, কোনো প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট বা অন্য কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন। তবে প্রচার শুরুর আগে সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ শনাক্তকরণ তথ্য রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।

এছাড়া আচরণ বিধিমালার ২২(২) ধারায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন, বুস্টিং ও স্পন্সরশিপসহ সব ধরনের ব্যয় নির্বাচনী ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। এই ব্যয়ের হিসাব রিটার্নিং অফিসারের কাছেও দাখিল করার বিধান রয়েছে।

চিঠিতে রাজনৈতিক দল ও প্রার্থীদের এসব বিধান যথাযথভাবে মানার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে রিটার্নিং অফিসারদের কোন দল বা প্রার্থী কোন কোন সামাজিক মাধ্যম ব্যবহার করছে, সে তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার বিস্তার গণতান্ত্রিক পরিসরকে বড় করেছে। ভোটাররা এখন সহজেই মত প্রকাশ ও তথ্য আদান-প্রদান করতে পারেন। তবে এর সঙ্গে দায়িত্ববোধের ঘাটতি থাকায় নির্বাচনী আলোচনার ভাষা অনেক ক্ষেত্রে কঠোর ও অসংযত হয়ে উঠছে।

তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধান ব্যবহারকারী। তাদের একটি অংশ প্রচলিত রাজনীতিতে হতাশ। এই মনোভাবকে কাজে লাগিয়ে কিছু বক্তা ও কনটেন্ট নির্মাতা প্রচারণা চালাচ্ছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশ্লেষকদের ভাষ্য, ভোটের আগের শেষ কয়েক ঘণ্টায় অনলাইন বার্তা অনিশ্চিত ভোটারদের ওপর বড় প্রভাব ফেলতে পারে। ফলে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হলেও ডিজিটাল অঙ্গনে রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি : তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি

১১ সদস্যের নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি গঠন

সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায়

রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং

সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমকে ঘিরে বিতর্ক : অতীত নিয়ে আলোচনা

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান