অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানবেন যেভাবে : ইসির চারটি সহজ সেবা

ছবি : সংগৃহীত

সংস্কার ৭ ফেব্রুয়ারী ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সুবিধার জন্য ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য দিতে অ্যাপ, হটলাইন, এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে। শনিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি উপায় হলো, ১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
স্মার্টফোনের
Play Store বা App Store থেকে Smart Election Management BD অ্যাপ ডাউনলোড করতে হবে। ইনস্টল করার পর ড্যাশবোর্ড থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন করে ভোট কেন্দ্র খুঁজুন অপশনে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক এবং কেন্দ্রের ঠিকানা জানা যাবে।

২. হটলাইন ১০৫ যেকোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করে তথ্য জানা যাবে। অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ সময় এনআইডি নম্বর ও জন্ম তারিখ জানাতে হবে। সেবাটি প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে। ৩. এসএমএস সেবা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC <স্পেস> NID Number লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানিয়ে দেওয়া হবে। ৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট ecs.gov.bd ওয়েবসাইটে গিয়ে ভোটকেন্দ্র মেনুতে ক্লিক করতে হবে। এখানে নির্বাচনি এলাকা ও উপজেলা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে। পাশাপাশি এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে ব্যক্তিগত ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এসব সেবার মাধ্যমে ভোটাররা সহজেই নিজেদের ভোটসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।

সংস্কার/ইএমই

 

 

 

 

 

সম্পর্কিত খবর

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

এআই খাতে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষ জনশক্তি গঠনে সর্বোচ্চ গুরুত্ব

ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে

অনিবন্ধিত অনলাইন পোর্টালের দৌরাত্ম্য : আইনি পদক্ষেপের উদ্যোগ

দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে