অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভারত-পাকিস্তান ম্যাচ বর্জনে আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি টাকা

ছবি : সংগৃহীত

সংস্কার ২ ফেব্রুয়ারী ২০২৬: বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পাকিস্তানের সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, একমাত্র ভারত-পাকিস্তান ম্যাচ থেকেই আইসিসি পুরো টুর্নামেন্টের অন্যান্য ম্যাচের তুলনায় কয়েকগুণ বেশি আয় করে থাকে। ফলে এই ম্যাচ না হওয়ায় আইসিসির সম্ভাব্য ক্ষতির অঙ্ক দাঁড়িয়েছে ছয় হাজার কোটি টাকার বেশি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, একটি ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচের বাণিজ্যিক মূল্য কমপক্ষে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার কোটি টাকারও বেশি। সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পন্সরশিপ, টিকিট বিক্রি, আইনি বেটিংসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম মিলিয়ে এই হিসাব করা হয়েছে। যেখানে বিশ্বকাপের প্রতিটি সাধারণ ম্যাচের গড় মূল্য প্রায় ১৩৮ দশমিক ৭ কোটি টাকা, সেখানে ভারত-পাকিস্তান ম্যাচকে সম্প্রচারকারীরা টাকার খনি হিসেবে বিবেচনা করে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপনের মূল্য সাধারণত ২৫ থেকে ৪০ লাখ টাকা, যা অন্য শীর্ষ দলগুলোর বিপক্ষে ভারতের নকআউট ম্যাচের তুলনায় কয়েকগুণ বেশি। শুধু বিজ্ঞাপন থেকেই এই ম্যাচে আনুমানিক ৩০০ কোটি টাকা আয় হয়। ম্যাচটি বাতিল হওয়ায় সবচেয়ে বড় আর্থিক চাপ পড়েছে টুর্নামেন্টের সম্প্রচার স্বত্বাধিকারীদের ওপর। এ কারণে জিও স্টার ইতোমধ্যে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে ছাড় দাবি করেছে।

এই ক্ষতি শুধু আইসিসির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে প্রতিবেদনে বলা হয়েছে। সম্প্রচারকারীরা ক্ষতিপূরণ চাইলে আইসিসি সাধারণত সেই চাপ সদস্য বোর্ডগুলোর ওপর বণ্টন করে দেয়। ফলে কেন্দ্রীয় রাজস্ব কমে গেলে সদস্য বোর্ডগুলোর বরাদ্দও কমে যাবে। এতে বড় বোর্ডগুলো তুলনামূলকভাবে সামাল দিতে পারলেও সহযোগী ও ছোট পূর্ণ সদস্য দেশগুলো মারাত্মক আর্থিক সংকটে পড়বে, কারণ তারা আইসিসির আয়ের ওপর অনেক বেশি নির্ভরশীল।

রিপোর্ট অনুযায়ী, ম্যাচটি না হলে ভারত ও পাকিস্তান, দুই বোর্ডই সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ২০০ কোটি টাকা করে তাৎক্ষণিক লোকসানের মুখে পড়বে। ভারতের জন্য এই ক্ষতি সামাল দেওয়া সম্ভব হলেও পাকিস্তানের জন্য বিষয়টি অস্তিত্ব রক্ষার প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির মোট রাজস্বের ৫ দশমিক ৭৫ শতাংশ পায়, যা বছরে প্রায় ৩৪ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে, এই ক্ষতি একবারের জন্য নয়। সামনে আরও বৈশ্বিক টুর্নামেন্ট থাকায় ভবিষ্যতে সম্প্রচারকারীরা ভারত-পাকিস্তান ম্যাচকে ঝুঁকিপূর্ণ সম্পদ হিসেবে চিহ্নিত করতে পারে। এতে সম্প্রচার মূল্য কমে যাওয়া এবং স্পন্সরশিপে আগ্রহ হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত আইসিসির রাজস্ব কাঠামো ও পুরো ক্রিকেট ইকোসিস্টেমে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

বিসিবি ভেঙে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি : নেতৃত্বে তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সাম্প্রতিক নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় পর্যন্ত বোর্ড পরিচালনার জন্য ১১ সদস্যের একটি আহ্বায়ক

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮ : ৯ এপ্রিল থেকে টিকিট বিক্রি শুরু

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে আয়োজকরা। সোমবার ৩০ মার্চ ২০২৬ জানানো হয়, সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু হবে আগামী ৯ এপ্রিল থেকে। এর আগে লস অ্যাঞ্জেলেস ও ওকলাহোমা সিটির স্থানীয় বাসিন্দাদের জন্য ২ এপ্রিল থেকে প্রি-সেল

খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পেশাদার খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে হবে ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে, কোনো দল বা গোষ্ঠীর হয়ে নয়। সোমবার তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে

২০২৬ বিশ্বকাপ : মানবাধিকার ঝুঁকিতে দমনপীড়নের মঞ্চ হতে পারে

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ ‘দমনপীড়নের মঞ্চে’ পরিণত হতে পারে। সোমবার প্রকাশিত ‘হিউম্যানিটি মাস্ট উইন’ শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি ফিফা