আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ জুলাই ২০২৬ রবিবার: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, মসজিদে সংস্কার কাজ চলায় সাময়িকভাবে নামাজ বন্ধ রাখা হয়েছে। তবে মসজিদ কমিটির সভাপতি ও এআইএমআইএম নেতা, পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই মসজিদের গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সিআইএসএফের সহায়তায় মুসল্লিদের প্রবেশ ও এন্ট্রি পাস বন্ধ করা হয়েছে।
বিমানবন্দরের অতি-সুরক্ষিত এলাকায় মসজিদটির অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে হিন্দুত্ববাদী মহল। বিজেপির দমদম উত্তর কেন্দ্রের বিধায়ক সৌরভ সিকদার দাবি করেছেন, ‘লেভেল-৩’ নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থিত এই মসজিদে বায়োমেট্রিক পাস বা ব্যাকগ্রাউন্ড যাচাই ছাড়া প্রবেশের সুযোগ নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদটি সেকেন্ডারি রানওয়ে থেকে মাত্র ১৬৫ মিটার দূরে থাকায় রানওয়ে সম্প্রসারণ ও জরুরি অবতরণের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। এ কারণে মসজিদটি অন্যত্র স্থানান্তরের প্রস্তাব দীর্ঘদিন ধরে বিবেচনায় রয়েছে এবং কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকার নীতিগতভাবে এ বিষয়ে একমত হয়েছে। তবে এখনো পুনর্বাসনের চূড়ান্ত পরিকল্পনা বা সময়সূচি ঘোষণা করা হয়নি। সিদ্দিকুল্লাহ চৌধুরী আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে এ ধরনের একতরফা পদক্ষেপের সমালোচনা করেছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি দেয়নি। এদিকে তিন দিনের জন্য নামাজ বন্ধ থাকায় বিমানবন্দরের ভেতরে ও বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অন্যদিকে, উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্তির পর ৪৫৬টি মাদরাসার সরকারি অনুদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত ১০ জুলাই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সরকার জানিয়েছে, নতুন ‘উত্তরাখণ্ড রাজ্য সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষ’ গঠনের পর পুরোনো মাদরাসা বোর্ডের অনুদান ব্যবস্থা আর প্রয়োজন নেই। নতুন সংখ্যালঘু শিক্ষা আইন কার্যকর হওয়ার পর থেকে এই কর্তৃপক্ষই সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি, নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্ব পালন করছে।
মন্ত্রিসভা ২০২৭-২৮ অর্থবছর থেকে মাদরাসার জন্য বরাদ্দ অনুদান বাজেট বাতিলেরও অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব বংশীধর তিওয়ারি বলেন, মাদরাসা বোর্ডের অস্তিত্ব না থাকায় এর সঙ্গে সংশ্লিষ্ট অনুদান ব্যবস্থাও অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তবে সরকার জানিয়েছে, নতুন কর্তৃপক্ষের অধিভুক্ত অনুমোদিত মাদরাসাগুলো ভারত সরকারের ‘ইউ-ডিআইএসই’ প্রকল্পের আওতায় বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে। সংখ্যালঘু কল্যাণ বিভাগের বিশেষ সচিব ড. প্রাগ মধুকারও একই তথ্য জানিয়েছেন।
সরকারের এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সমালোচকদের আশঙ্কা, সরকারি অনুদান বন্ধ হলে শত শত মাদরাসার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে। তবে সরকারের দাবি, নতুন ব্যবস্থার মাধ্যমে সংখ্যালঘু শিক্ষার প্রশাসনিক কাঠামো আরও কার্যকর হবে এবং কেন্দ্রীয় শিক্ষা প্রকল্পের সুবিধাও অব্যাহত থাকবে।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও