অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভারতে খেলতে না চাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাদ

ছবি : সংগৃহীত

সংস্কার ২১ জানুয়ারী ২০২৬: ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকির কারণে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় থাকায় ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে সম্মত না হয়, তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিকল্প একটি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হবে। সম্ভাব্য বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের নাম উঠে এসেছে। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে আইসিসি।

বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ভারতে বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়বে, এমন কোনো বিশ্বাসযোগ্য বা স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন তারা পায়নি। বাংলাদেশের অনুরোধে ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিলে টুর্নামেন্টের মর্যাদা ক্ষুণ্ণ হবে, বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে এবং আইসিসির নিরপেক্ষতা ও শাসনব্যবস্থা প্রশ্নের মুখে পড়তে পারে।

এর আগে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি বোলার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়। এরপর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ধারাবাহিকভাবে আইসিসিকে জানিয়ে আসছিল, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। এ বিষয়ে আইসিসি ও বিসিবির মধ্যে দুই দফা বৈঠকও হয়, তবে বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকে।

আইসিসি জানায়, নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান ভারতে না গিয়ে শ্রীলঙ্কায় তাদের ম্যাচ খেলবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়ে ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধ করলেও আইসিসির অন্য সদস্য দেশগুলো তা মানেনি।

গত ৪ জানুয়ারি বিসিবি আইসিসিকে জানায়, তারা ভারতে যাবে না এবং সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের সব ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। শুরুতে এ বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত আইসিসি সেই প্রস্তাবে সাড়া দেয়নি। সি গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় খেলতে অপারগতা জানায়। আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও ওঠে, তবে ক্রিকেট আয়ারল্যান্ড তা গ্রহণ করেনি। এ কারণে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে জানায় আইসিসি।

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ভারতে খেলতে রাজি হবে কি না, সে বিষয়ে আজকের মধ্যেই বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। তবে বিসিবির অবস্থান স্পষ্ট। নিরাপত্তা ইস্যুতে সরকারের কাছ থেকেও ভারতে খেলতে যাওয়ার সবুজ সংকেত পায়নি বোর্ড। যুব ক্রীড়া উপদেষ্টা . আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রকাশ্যে জানিয়েছেন, শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন না হলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে না।

আইসিসির আলটিমেটামের পর বাংলাদেশ সরে না দাঁড়ালে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হবে। ইউরোপিয়ান বাছাইয়ে তৃতীয় হওয়ায় এতদিন স্কটল্যান্ড বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। আইসিসির এই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশ শিবিরে অসন্তোষ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ ঘটনায় আইসিসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভারতের প্রভাব আবারও স্পষ্ট হয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ : মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ আজ

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ‘গ্রুপ এ’-তে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে একই ভেন্যুতে হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় : ইতিহাস গড়ল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম

বিসিবির সভাপতি তামিম ইকবাল : নির্বাচিত হয়েই পদত্যাগ সীমান্তের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এতদিন তিনি অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন। নতুন নির্বাচনের মাধ্যমে এখন তিনি বিসিবির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরিতে

আসন্ন বিশ্বকাপে ভুভুজেলা বাজানো যাবে না : জানাল ফিফা

আসন্ন ফুটবল বিশ্বকাপে গ্যালারিতে ভুভুজেলা বাজানো নিষিদ্ধ করেছে ফিফা। স্টেডিয়ামের নতুন আচরণবিধি অনুযায়ী যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতেই এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম আলোচনায় আসে লম্বা প্লাস্টিকের ভুভুজেলা বাঁশি। এরপরের বিশ্বকাপগুলোতেও