আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৮ জানুয়ারী ২০২৬: রাশিয়ার কাছ থেকে তেল ও ইউরেনিয়াম কেনার কারণে ভারতসহ কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্র সেসব দেশের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে, যারা রাশিয়ার কাছ থেকে জ্বালানি বা ইউরেনিয়াম কিনে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক কর্মকাণ্ডে অর্থ জোগাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, রিপাবলিকান ও ডেমোক্রেটিক, উভয় দলের সমর্থনে তৈরি এই রাশিয়া স্যাংশন বিল এ ট্রাম্প সম্মতি দিয়েছেন। বিলটির মূল লক্ষ্য রাশিয়ার ব্যবসায়িক অংশীদার দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা, বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলের ক্ষেত্রে।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল যৌথভাবে বিলটি প্রণয়ন করেছেন। এতে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়ামসহ অন্যান্য পণ্য ক্রয়কারী দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ এবং দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা ট্রাম্প প্রশাসনকে দেওয়া হয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো রাশিয়ার সামরিক কার্যক্রমের বড় অর্থের উৎস বন্ধ করা। গ্রাহাম-ব্লুমেনথাল বিলটি পাস হলে, জেনে-বুঝে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনছে, এমন দেশগুলোর পণ্যের ওপর যুক্তরাষ্ট্র এই উচ্চহারে শুল্ক বসাতে পারবে।
সিনেটর গ্রাহাম জানান, আগামী সপ্তাহেই বিলটি নিয়ে মার্কিন সিনেটে ভোটাভুটি হতে পারে। তার মতে, ইউক্রেন যখন শান্তির জন্য কিছু ছাড় দিচ্ছে, তখন রাশিয়ার ওপর চাপ বাড়ানোর এটাই উপযুক্ত সময়। বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কিছু পণ্যে ভারতকে প্রায় ৫০ শতাংশ শুল্ক দিতে হচ্ছে। এর মধ্যে ২৫ শতাংশ আগেই রাশিয়ার তেল কেনার কারণে আরোপ করা হয়েছে। নতুন বিল কার্যকর হলে এই শুল্কের হার আরও বেড়ে যেতে পারে, যা যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যে বড় প্রভাব ফেলবে। তথ্যসূত্র: এনডিটিভি।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও