আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৭ মে ২০২৬ বুধবার: রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির কারণে দেশের ব্যাংকিং খাত প্রায় ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন কানাডাভিত্তিক অর্থনীতিবিদ ড. খান জহিরুল ইসলাম। সম্প্রতি এক উচ্চপর্যায়ের সেমিনারে তিনি দাবি করেন, বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে প্রায় ১৭ বিলিয়ন ডলার লুট হয়েছে, যা দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর প্রায় ৬৬ শতাংশের সমান।
বাংলাদেশি বংশোদ্ভূত এই অর্থনীতিবিদ বলেন, এস আলম গ্রুপ প্রায় ১ লাখ ৯০ হাজার কোটি টাকা ব্যাংকিং খাত থেকে নিয়েছে। তার মতে, এই অর্থের পরিমাণ আগামী বাজেটে সরকার যে পরিমাণ অর্থ নিজস্ব উৎস থেকে ব্যয় করার পরিকল্পনা করেছে, তার সমান।
সেমিনারে বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং খাত, রাজস্ব ব্যবস্থা, কেন্দ্রীয় ব্যাংক এবং বাজেট বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ড. জহিরুল ইসলাম বলেন, উন্নয়ন বাজেট বাস্তবায়নে সরকার প্রতিবছরই নানা সংকটে পড়ে, অথচ বিপুল পরিমাণ অর্থ ব্যাংক খাত থেকে বেরিয়ে গেছে।
তিনি অভিযোগ করেন, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর মাধ্যমে ব্যাংক লুটেরাদের আবারও মালিকানা ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বাংলাদেশ ব্যাংকের ২০১৬ সালের রিজার্ভ চুরির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ৮১ মিলিয়ন ডলার চুরির ওই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি আশা করেছিলেন, বর্তমান সরকার কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা আরও শক্তিশালী করবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও সমালোচনা করেন তিনি। তার মতে, কেন্দ্রীয় ব্যাংক পরিচালনায় বিশেষজ্ঞ ও অভিজ্ঞ নেতৃত্ব থাকা জরুরি।
ড. জহিরুল ইসলাম জানান, ২০২৬-২৭ অর্থবছরের এডিপির আকার প্রায় ৩ লাখ কোটি টাকা ধরা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা সরকার নিজস্ব উৎস থেকে এবং বাকি ১ লাখ ১০ হাজার কোটি টাকা ঋণের মাধ্যমে সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে।
অর্থ পাচার প্রসঙ্গে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। অন্যদিকে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত অর্থ পাচারের পরিমাণ ছিল ১২ দশমিক ৪ বিলিয়ন ডলার।
ব্যাংকিং খাতকে অর্থনীতির প্রাণকেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগ, শিল্পায়ন, কর্মসংস্থান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও মুদ্রানীতিসহ প্রায় সব অর্থনৈতিক কর্মকাণ্ডই ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীল। কিন্তু দেশের ব্যাংকিং খাত বর্তমানে গভীর সংকটে রয়েছে।
খেলাপি ঋণের প্রসঙ্গে তিনি বলেন, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩ হাজার কোটি টাকা হলেও দেশে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৬ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ৭৫ শতাংশের সমান।
তার মতে, অর্থ পাচার, দুর্নীতি ও খেলাপি ঋণের কারণে অর্থনীতি থেকে বিপুল সম্পদ হারিয়ে যাচ্ছে। এসব অর্থ উদ্ধার করা গেলে উন্নয়ন কর্মকাণ্ডে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারত।
সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যাংকিং খাতের লুটপাট, অর্থ পাচার এবং বিতর্কিত আইন ও নীতিগত সিদ্ধান্তগুলো নিয়ে জাতীয় সংসদে জোরালো আলোচনা হওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংককে সম্পূর্ণ স্বাধীন করা এবং ব্যাংক পরিচালনা পর্ষদকে ঢেলে সাজানোর দাবি জানান তিনি।
ড. জহিরুল ইসলামের মতে, ব্যাংকিং খাতের দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য দুর্নীতি নিয়ন্ত্রণ, জবাবদিহি বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।
সংস্কার/ইএমই
দেশের ১ কোটি ২৮ লাখ টিনধারীর মধ্যে ৭২ লাখ ব্যক্তি আয়কর জমা দেন না এবং ৪৬ লাখ রিটার্নও দাখিল করেন না বলে জানিয়েছেন কানাডাভিত্তিক অর্থনীতিবিদ ড. খান জহিরুল ইসলাম। তিনি বলেন, কর আদায়ের দুর্বলতা বাংলাদেশের রাজস্ব খাতের অন্যতম বড় সমস্যা।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। রোববার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব ও নিরীক্ষা
গ্রাহকদের চলমান আন্দোলন ও নানা অস্থিরতার মধ্যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার ২৪ মে ২০২৬ তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। গত বছরের ২৩ জুলাই তিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলে যাতায়াতকারী বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ উপ-প্রকল্পের এক