আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৪ জানুয়ারী ২০২৬: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে ৮টি ট্রাকে করে প্রায় ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য দেশে আসে। শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ বিকেলে একসঙ্গে বড় এই চালান প্রবেশ করায় বন্দর এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়।
স্থলবন্দর সূত্র জানায়, বিস্ফোরক বহনকারী ট্রাকগুলো বন্দরে ঢোকার পর নির্দিষ্ট ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে নেওয়া হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়। আমদানিকৃত বিস্ফোরক চালানটি এনেছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো ভারতের সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড (১৯৪/১৯৬ শ্রীপুরা, ইন্ডিয়া)।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কার্যক্রমের জন্য ভারত থেকে মোট ১২৭ মেট্রিক টন ওজনের বিস্ফোরক আমদানি করা হয়েছে। বর্তমানে বিস্ফোরক বোঝাই ভারতীয় ট্রাকগুলো বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় রাখা আছে।
তিনি আরও বলেন, খালাস প্রক্রিয়ার জন্য আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট বন্দর ও কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবে। কাগজপত্র যাচাই ও আনুষ্ঠানিকতা শেষে বিস্ফোরক দ্রব্যগুলো বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে পাঠানো হবে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো বন্দর এলাকা বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। বিস্ফোরক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, খালাস ও পরিবহণ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। বড় এই বিস্ফোরক চালান প্রবেশের ঘটনায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংস্কার/ইএমই
জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাকে গ্রেড-১ পদমর্যাদায় এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক এই দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার ২৬ এপ্রিল ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
এপ্রিলের তাপপ্রবাহ শেষে সোমবার থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। টানা বৃষ্টি ও উজানের
রাজধানীর উত্তরা এলাকায় একটি রেস্টুরেন্ট ও বারে মধ্যরাতে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ গভীর রাতে উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বারটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল, এমন
বহুল আলোচিত তনু হত্যা মামলায় গ্রেফতার আসামি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে তা ম্যাচিংয়ের কাজ শুরু করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একইসঙ্গে প্রায় ১০ বছর পর গ্রেফতার হওয়া এই প্রথম আসামিকে তিনদিনের রিমান্ডে এনে