অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিসিবি নির্বাচনে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

ছবি : সংগৃহীত

সংস্কার ১৩ মে ২০২৬ বুধবার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।

বিসিবি জানিয়েছে, প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুযায়ী ২০২৬ সালের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনসংক্রান্ত সব কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে এই নির্বাচন কমিশন।

ইতোমধ্যে কাউন্সিলর মনোনয়নের জন্য সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। কাউন্সিলর তালিকা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

বিশ্বকাপের শেষ ষোলো : কলম্বিয়া ও ঐতিহাসিক জয় মিশরের

২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর লড়াই। ঘানা-কলম্বিয়া ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম নকআউট পর্ব, যেখানে ১৬টি দল বিদায় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বাকি ১৬টি দল। বাংলাদেশ সময় শনিবার রাত ১১টায় কানাডা ও মরক্কো মুখোমুখি হবে। এরপর শনিবার

শেষ ষোলোয় সুইজারল্যান্ড স্পেন পর্তুগাল ও যুক্তরাষ্ট্র

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার বিল এমবোলো ও দান এনদোয়ের গোলে জয় পায় সুইসরা। ১১ মিনিটে জোহান মানজাম্বির দারুণ কাটব্যাক থেকে এমবোলো গোল করেন। ২০ বছর

ইতিহাস গড়ে শেষ ষোলো নিশ্চিত বেলজিয়াম, ফ্রান্স ও ইংল্যান্ডের

সিয়াটলের ম্যাচে শেষ চার মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি সেনেগাল। ২৫ মিনিটে হাবিব দিয়ারা এবং ৫১ মিনিটে ইসমাইল সারের গোলে এগিয়ে যায় আফ্রিকার দল। প্রথমার্ধে ট্রোসার্ড, ডি ব্রুইনে ও ডে কুইপারের একাধিক সুযোগ নষ্ট হয়, আর সেনেগালের ৪-৩-৩ ও ৪-৫-১ কৌশলের সামনে ছন্দ হারায় বে

নতুন উচ্চতায় মরক্কো : জার্মানিকে বিদায় করে ইতিহাস প্যারাগুয়ের

টাইব্রেকারের নাটকীয় লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত সেভ এবং ইসমাইল সাইবারির জয়সূচক স্পটকিকে আসে ঐতিহাসিক জয়। ম্যাচ শেষে কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন,