আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ ফেব্রুয়ারী ২০২৬: জুলাই বিপ্লবের দেড় বছর পর আজ বৃহস্পতিবার বাংলাদেশে বহুল প্রত্যাশিত সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। তফসিল ঘোষণার পর থেকেই দেশজুড়ে শুরু হয় ভোটের আমেজ, যার প্রভাব পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও। চলতি সপ্তাহজুড়ে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী সংবাদমাধ্যম বাংলাদেশের নির্বাচনকে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনগুলোতে আওয়ামী আমলের বিতর্কিত নির্বাচনের পর বাংলাদেশের গণতান্ত্রিক পথে ফেরার প্রচেষ্টা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তবে কোথাও কোথাও নির্বাচনি পরিবেশ, সংখ্যালঘু নিরাপত্তা ও নারীর অধিকার নিয়ে শঙ্কাও প্রকাশ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, ‘নারীর স্বাধীনতা ঝুঁকির মুখে: বাংলাদেশের নির্বাচনের আগে ইসলামী দলের উত্থান নিয়ে উদ্বেগ’। প্রতিবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার শাসনামলে নিপীড়িত জামায়াতে ইসলামী এবারের ভোটে উল্লেখযোগ্য ফল করতে পারে। ২০২৪ সালের রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর ১৭ বছরের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, এ তথ্যও প্রতিবেদনে রয়েছে। পাশাপাশি ইসলামপন্থি রাজনীতির পুনরুত্থান ও নারী প্রার্থীর স্বল্পতার কারণে নারীর অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ‘নাহিদ ইসলাম ও তার জোট নির্ধারণ করতে পারে বাংলাদেশের নির্বাচনের গতিপথ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। এতে জুলাই বিপ্লব-পরবর্তী এনসিপি ও জামায়াতের জোট এবং তা নিয়ে রাজনৈতিক সমীকরণ তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থার জনমত জরিপের বরাতে বলা হয়, মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতের মধ্যে হতে পারে। ছোট দল হিসেবে এনসিপি ফলাফলে প্রভাব ফেলতে পারে এবং নির্বাচনের পরবর্তী প্রক্রিয়া নির্ধারণেও ভূমিকা রাখতে সক্ষম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আল জাজিরা এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) শিরোনাম করে, বাংলাদেশের প্রথম অভ্যুত্থান-পরবর্তী নির্বাচন গণতান্ত্রিক রীতিনীতি এবং সংখ্যালঘু অধিকারের জন্য একটি পরীক্ষা। এতে বলা হয়, দীর্ঘদিনের বিতর্কিত নির্বাচনের পর জনগণের প্রত্যাশা তুঙ্গে থাকলেও কট্টরপন্থি গোষ্ঠীর উত্থান উদ্বেগ তৈরি করেছে। নারী ও সংখ্যালঘুরা নিরাপত্তা ও অধিকার নিয়ে শঙ্কিত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আরেক প্রতিবেদনে তারা লেখে, রক্তাক্ত অভ্যুত্থানের পর প্রথম ভোটে গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে চাইছেন বাংলাদেশিরা।
এছাড়া নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট বাংলাদেশের নির্বাচন নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোও বিষয়টি গুরুত্ব দিয়েছে। দ্য হিন্দু লিখেছে, ‘বাংলাদেশের নির্বাচন: ৫০ শতাংশের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, বেশিরভাগ কেন্দ্রে সিসিটিভি স্থাপন’। এনডিটিভি নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স সপ্তাহজুড়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে। এক প্রতিবেদনে বলা হয়, শুল্ক ও অস্থিরতায় ক্ষতিগ্রস্ত পোশাক খাত নতুন সরকারের দিকে আশাবাদী হয়ে তাকিয়ে আছে। লাখো শ্রমিক ও মালিক নতুন সরকারের প্রত্যাশায় ভোট দিচ্ছেন বলেও উল্লেখ করা হয়। সব মিলিয়ে, জুলাই বিপ্লব-পরবর্তী এই নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও বিশ্লেষণ দেখা যাচ্ছে।
সংস্কার/ইএমই
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি
সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)
রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান