আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩১ মে ২০২৬ রবিবার: আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, ম্যাচের দিন বিশেষ অনুমতি ছাড়া কোনো ড্রোন বা উড়োজাহাজ স্টেডিয়ামের তিন নটিক্যাল মাইল (প্রায় ৫.৬ কিলোমিটার) এলাকার মধ্যে এবং ভূমি থেকে ৩,০০০ ফুট (প্রায় ৯০০ মিটার) উচ্চতা পর্যন্ত উড়তে পারবে না।
এছাড়া ফ্যান ইভেন্টগুলোর জন্য আলাদা ‘নো-ফ্লাই জোন’ নির্ধারণ করা হয়েছে। এসব স্থানের চারপাশে এক নটিক্যাল মাইল (প্রায় ১.৮৫ কিলোমিটার) এলাকা এবং ভূমি থেকে ১,০০০ ফুট উচ্চতা পর্যন্ত ড্রোন নিষিদ্ধ থাকবে।
এফএএ প্রশাসক ব্রায়ান বেডফোর্ড বলেন, বিশ্বজুড়ে সমর্থকরা স্টেডিয়াম ও ফ্যান ইভেন্টে অংশ নেবেন, তাই আকাশসীমা সুরক্ষায় কঠোর ড্রোন নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ১ লাখ ডলার জরিমানা, সরঞ্জাম জব্দ এবং ফেডারেল পর্যায়ে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে। এফবিআইও নিরাপদ আকাশসীমা নিশ্চিত করতে এ কার্যক্রমে অংশ নেবে বলে জানিয়েছে।
এফবিআইয়ের আটলান্টা কার্যালয়ের কর্মকর্তা অ্যারন হোপ বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো সবাইকে জানিয়ে দেওয়া যে এটি একটি ড্রোন-মুক্ত এলাকা।” তিনি আরও জানান, প্রয়োজনে ড্রোন আটকানোর প্রযুক্তি এবং অপারেটর শনাক্তের সক্ষমতা ব্যবহার করা হবে।
এফএএ জানায়, ‘ডিটার’ নামে একটি নতুন নজরদারি ও প্রয়োগ ব্যবস্থা বিশ্বকাপে ব্যবহার করা হবে, যা দ্রুত ড্রোন-সংক্রান্ত নিয়মভঙ্গ শনাক্ত করতে সক্ষম হবে এবং নিরাপত্তা আরও জোরদার করবে। (বাসস)
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও