আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩ জুন ২০২৬ বুধবার: বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি মাত্র নয় দিন। কিন্তু দেশের ১৮ কোটি মানুষ এখনো নিশ্চিত নন, কোন টিভি চ্যানেলে খেলা দেখবেন। পার্শ্ববর্তী ভারতেও একই অনিশ্চয়তা ছিল। তবে শেষ মুহূর্তে ফিফার সঙ্গে সমঝোতায় পৌঁছে জি এন্টারটেইনমেন্ট বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে।
বাংলাদেশে এখনো সম্প্রচার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি এবং দেশের দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এ দৌড়ে সক্রিয় রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফিফার উচ্চ আর্থিক দাবির পরও কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও বিটিভি ও দুটি বেসরকারি চ্যানেল সবচেয়ে জোরালোভাবে কাজ করছে।
তথ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, প্রচলিত নীতিমালা অনুযায়ী কোনো বেসরকারি চ্যানেল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেলে বিটিভি নির্দিষ্ট শর্তে তা বিনামূল্যে প্রচার করতে পারে। সে ক্ষেত্রে সাধারণ দর্শকের জন্য সম্প্রচার নিশ্চিত করাই হবে বিটিভির মূল দায়িত্ব।
বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গঠিত একটি বিশেষ কমিটি কয়েক দফা বৈঠক করেছে। লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও দর্শকবান্ধব সমাধান খুঁজে বের করা।
সূত্র জানায়, দক্ষিণ এশিয়ায় সম্প্রচার স্বত্ব বিক্রির দায়িত্ব প্রথমে সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছে ছিল। কাতার বিশ্বকাপের ধারাবাহিকতায় এবারও তুলনামূলক উচ্চমূল্যে স্বত্ব বিক্রির চেষ্টা করা হয়। শুরুতে প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্য নির্ধারণ করা হয়েছিল। দীর্ঘ আলোচনা শেষে তা কমিয়ে প্রায় ৪ মিলিয়ন ডলারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এই অঙ্কও বাংলাদেশের বাজারের জন্য বেশি বলে সরকারের আপত্তি রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, অস্বচ্ছ প্রক্রিয়া ও অতিরিক্ত মুনাফাভিত্তিক বাণিজ্যিক চক্র থেকে বেরিয়ে এসে স্বচ্ছ উপায়ে সম্প্রচার নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। ক্রীড়া সংগঠকদের মতে, বাংলাদেশের বড় ফুটবলপ্রেমী বাজারকে অন্য দেশের সম্প্রচার বলয়ের অংশ হিসেবে না দেখে আলাদা বাজারমূল্য ও স্বতন্ত্র কাঠামো নির্ধারণ করা সময়ের দাবি।
এদিকে দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সরাসরি স্বত্ব বা সাব-লাইসেন্স পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত একাধিক প্ল্যাটফর্মে সম্প্রচার নিশ্চিত হলে দর্শকরা আরও সহজে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফুটবল বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ শুধু ব্যবসায়িক পণ্য নয়, এটি মানুষের আবেগের অংশ। বিশ্বের অনেক দেশে দর্শকের স্বার্থ বিবেচনায় উন্মুক্ত সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও তেমন দৃষ্টিভঙ্গি নেওয়া প্রয়োজন বলে তারা মনে করছেন।
সংস্কার/ইএমই
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভা ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোঃ আলী হোসেন ফকির। সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড পরিচালনায় গুরুতর অনিয়মের অভিযোগে কানাডার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে। গতকাল রোববার ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেট কানাডা তাদের সদস্যপদ-সংক্রান্ত দায়িত্ব পালনে “গুরুতর লঙ্ঘন”
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে আর্সেনালকে ৪–৩ গোলে হারিয়ে আবারও ইউরোপ সেরার মুকুট জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১–১ সমতায়। এরপর অতিরিক্ত ৩০ মিনিট খেলেও কোনো দল জয় নিশ্চিত করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে কপাল
বাতাসে দুলতে দেখা যাওয়ায় কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ৭০ ফুট উঁচু ভাস্কর্য সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের (কেএমডিএ) অধীন লেকটাউন এলাকার একটি