আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৭ মে ২০২৬ রবিবার: ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আগামী সোমবার তুরস্কে যাচ্ছে ইরান পুরুষ ফুটবল দল। সেখানে কন্ডিশনিং ক্যাম্প, প্রীতি ম্যাচ এবং যুক্তরাষ্ট্রের ভিসা-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবে দলটি।
ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনোই জানিয়েছেন, পারফরম্যান্স ও টেকনিক্যাল মূল্যায়নের ভিত্তিতে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে চূড়ান্ত বিশ্বকাপ দলে সুযোগ পাবেন ২৬ জন ফুটবলার। ফলে এই ক্যাম্প থেকেই বাদ পড়বেন চারজন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৯৮০ সাল থেকে ইরানের কূটনৈতিক সম্পর্ক বন্ধ থাকায় খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে। এ কারণে তুরস্কের আন্টালিয়াকে ক্যাম্প ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। সেখানে খেলোয়াড়দের আঙুলের ছাপসহ প্রয়োজনীয় প্রশাসনিক কাজ সম্পন্ন করা হবে।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, এখনো কোনো খেলোয়াড়ের ভিসা ইস্যু হয়নি। বিষয়টি নিয়ে তারা নিয়মিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ রাখছেন। সবকিছু ঠিক থাকলে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসন শহরে ইরান দলের বেস ক্যাম্প স্থাপন করা হবে।
তুরস্ক সফরে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ইরানের। এর মধ্যে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। দলে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছেন অভিজ্ঞ ফরোয়ার্ড মেহেদি তারেমি, যিনি বর্তমানে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে খেলছেন।
কোচ আমির ঘালেনোই বলেন, বিশ্বকাপের আগে ৩০ সদস্যের দল নির্বাচন করা তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। কারণ প্রতিটি খেলোয়াড়ই চূড়ান্ত দলে জায়গা পাওয়ার মতো যোগ্যতা দেখাচ্ছেন।
ভিসা জটিলতার পাশাপাশি রাজনৈতিক ও নিরাপত্তা বিষয় নিয়েও আলোচনা চলছে। ইরান ফুটবল কর্তৃপক্ষ বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা নিশ্চয়তা চেয়ে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে। এ বিষয়ে সম্প্রতি ইস্তাম্বুলে তুরস্ক ফুটবল ফেডারেশন ও ফিফা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ইরানের প্রতিনিধি দল।
সব ঠিক থাকলে আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিসর।
সংস্কার/ইএমই
২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর লড়াই। ঘানা-কলম্বিয়া ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম নকআউট পর্ব, যেখানে ১৬টি দল বিদায় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বাকি ১৬টি দল। বাংলাদেশ সময় শনিবার রাত ১১টায় কানাডা ও মরক্কো মুখোমুখি হবে। এরপর শনিবার
২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার বিল এমবোলো ও দান এনদোয়ের গোলে জয় পায় সুইসরা। ১১ মিনিটে জোহান মানজাম্বির দারুণ কাটব্যাক থেকে এমবোলো গোল করেন। ২০ বছর
সিয়াটলের ম্যাচে শেষ চার মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি সেনেগাল। ২৫ মিনিটে হাবিব দিয়ারা এবং ৫১ মিনিটে ইসমাইল সারের গোলে এগিয়ে যায় আফ্রিকার দল। প্রথমার্ধে ট্রোসার্ড, ডি ব্রুইনে ও ডে কুইপারের একাধিক সুযোগ নষ্ট হয়, আর সেনেগালের ৪-৩-৩ ও ৪-৫-১ কৌশলের সামনে ছন্দ হারায় বে
টাইব্রেকারের নাটকীয় লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত সেভ এবং ইসমাইল সাইবারির জয়সূচক স্পটকিকে আসে ঐতিহাসিক জয়। ম্যাচ শেষে কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন,