অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বারাণসীতে উচ্ছেদ অভিযানে ঝুঁকিতে ৬ মসজিদ : আতঙ্কে মুসলিম পরিবারগুলো

ছবি : সংগৃহীত

সংস্কার ১৬ মে ২০২৬ শনিবার: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহরের ঐতিহাসিক মুসলিম অধ্যুষিত ডালমন্ডি এলাকায় সড়ক সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। প্রশাসনের এই অভিযানে শত শত ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি অন্তত ছয়টি ঐতিহাসিক মসজিদ ভাঙার তালিকায় পড়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ২২৬ বছরের পুরনো মির্জা করিমুল্লাহ বেগ মসজিদ।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে ডালমন্ডির সরু গলিগুলোতে একটানা বুলডোজার অভিযান চলছে। সড়ক প্রশস্তকরণের অংশ হিসেবে গণপূর্ত বিভাগ (পিডাব্লিউডি) ইতোমধ্যে ১০৭টি ঘরবাড়ি ও দোকানপাট গুঁড়িয়ে দিয়েছে। আগামী ৩১ মের মধ্যে পুরো উচ্ছেদ কার্যক্রম শেষ করার সময়সীমা নির্ধারণ করেছে প্রশাসন।

এতে বহু পরিবার বাসস্থান হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হঠাৎ উচ্ছেদের কারণে তারা মাথা গোঁজার ঠাঁই ও জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন।

উচ্ছেদ তালিকায় থাকা মসজিদগুলোর মধ্যে রয়েছে মির্জা করিমুল্লাহ বেগ মসজিদ, মার্বেল ওয়ালি মসজিদ, আলী রেজা খান মসজিদ, নিসারান মসজিদ, রঙ্গিলে শাহ মসজিদ এবং ল্যাংড়ে হাফিজ মসজিদ। স্থানীয় মুসলিমদের কাছে বিশেষ ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে ২২৬ বছরের পুরনো করিমুল্লাহ বেগ মসজিদ।

বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন এ পদক্ষেপের সমালোচনা করে বলেছে, উন্নয়নের নামে ধর্মীয় সংখ্যালঘুদের ঐতিহ্য ও ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত করা হচ্ছে।

করিমুল্লাহ বেগ মসজিদের মুয়াজ্জিন বাবু জান বলেন, আইন ও সংবিধান উপেক্ষা করে জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে মুসলিমরা এর প্রতিবাদ করবে। তিনি আরও বলেন, যদি কোনো কারণে মসজিদ স্থানান্তর করতেই হয়, তবে তা সম্মানজনকভাবে অন্য উপযুক্ত স্থানে পুনঃস্থাপন করতে হবে।

তবে বারাণসী প্রশাসনের দাবি, উচ্ছেদ হওয়া জমি ওয়াকফ বোর্ডের মালিকানাধীন হলে ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যথায়, ধর্মীয় স্থাপনা স্থানান্তরের প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে যানজট নিরসন ও আধুনিকায়নের যুক্তিতে প্রতিদিন তিনটি বুলডোজার ও শতাধিক শ্রমিক দিয়ে এলাকায় ভাঙচুর চালানো হচ্ছে। বিশ্লেষকদের মতে, ভারতে উন্নয়নের আড়ালে মুসলিম ঐতিহ্য ও ধর্মীয় স্থাপনার ওপর যে বুলডোজার সংস্কৃতি নিয়ে বিতর্ক চলছে, ডালমন্ডির ঘটনাকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে পুরো এলাকায় চাপা উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও