অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি : শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ও মামলা

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার: বিএনপি সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনে আহতদের আর্থিক সহায়তার জন্য নির্দিষ্ট কর্মসূচিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাজেট বক্তৃতার শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে মানুষের আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে। ২০১৬ সালের ভিশন ২০৩০, ২০২২ সালের রাষ্ট্র মেরামতের ২৭ দফা এবং ২০২৩ সালের যুগপৎ আন্দোলনের ৩১ দফার ভিত্তিতে গড়ে ওঠা আন্দোলনই ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে।

অর্থমন্ত্রী জানান, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি জুলাই জাতীয় সনদ প্রস্তাব করেছে এবং দলটির স্বাক্ষরিত সেই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাজেট বক্তৃতার বিভিন্ন স্থানেও ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।

নেত্রকোনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় মামলা

এদিকে, নেত্রকোনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব মুশফিকুর রহমান (মিন্টু) বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার, পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি মোক্তারপাড়া সেতুর দক্ষিণ পাশে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত চলে যান। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তিন যুবককে আগুন দিতে ও স্লোগান দিতে দেখা যায়।

মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হাফিজ রেশিমকে। দ্বিতীয় আসামি করা হয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুজ্জামান রনিকে। এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভ, জেলা ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক রায়সহ আরও কয়েকজন নেতাকর্মীর নাম রয়েছে।

বাদী মুশফিকুর রহমান বলেন, একজন জুলাই যোদ্ধা হিসেবে তিনি স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা মেনে নিতে পারেননি। তাই জড়িতদের বিরুদ্ধে মামলা করেছেন এবং দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মামলার প্রধান আসামি রেজাউল হাফিজের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের প্রায় তিন মাস আগে তিনি ও তাঁর স্ত্রী চিকিৎসার জন্য ভারতে যান।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার জানিয়েছেন, মামলায় নাম থাকা আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়