অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বাংলা কিউআরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ : নজরদারির দাবি

ছবি : সংগৃহীত

সংস্কার ১০ জুলাই ২০২৬ শুক্রবার: দেশে নগদনির্ভর অর্থনীতি থেকে ডিজিটাল লেনদেনে রূপান্তরের লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক চালু করেছে বাংলা কিউআর ব্যবস্থা। এর মাধ্যমে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের গ্রাহকরা একটি কিউআর কোড ব্যবহার করেই সহজে মূল্য পরিশোধ করতে পারেন। এতে ব্যবসায়ীদের একাধিক কিউআর কোড ব্যবহারের প্রয়োজন কমেছে এবং গ্রাহকদের জন্যও লেনদেন আরও সহজ হয়েছে। তবে বাস্তবে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান কিউআর পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ১ শতাংশ পর্যন্ত অর্থ আদায় করছে, যা বাংলাদেশ ব্যাংকের নীতিমালার পরিপন্থী বলে অভিযোগ উঠেছে।

রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্ট, সুপারশপ, ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার ও খুচরা দোকানে এমন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নগদে যে দামে পণ্য বিক্রি করা হচ্ছে, বাংলা কিউআরের মাধ্যমে মূল্য পরিশোধ করলে অনেক ক্ষেত্রে অতিরিক্ত ১ শতাংশ অর্থ নেওয়া হচ্ছে। বিক্রয়কর্মীরা অনেক সময় আগেই জানিয়ে দেন, কিউআরে বিল পরিশোধ করলে বেশি টাকা লাগবে। কেউ কেউ ব্যাংক চার্জের অজুহাত দেখান। অনেক ক্ষেত্রে অতিরিক্ত অর্থ নেওয়া হলেও তার আলাদা কোনো রসিদ বা ব্যাখ্যা দেওয়া হয় না।

ভোক্তা শফিকুল ইসলাম বলেন, বাংলা কিউআরে পেমেন্ট করলে অতিরিক্ত ১ শতাংশ চার্জ নেওয়ায় মানুষ ডিজিটাল লেনদেনে আগ্রহ হারাচ্ছে। তার মতে, ৫০ হাজার টাকার কেনাকাটায় অতিরিক্ত ৫০০ টাকা দিতে হওয়ায় অনেকেই আবার নগদ লেনদেনে ফিরে যাচ্ছেন।

অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, কিউআর লেনদেনে বিভিন্ন ধরনের সেবা-ফি, হিসাব পরিচালনা ব্যয় ও অন্যান্য খরচ রয়েছে। ছোট ব্যবসায়ীদের জন্য এসব ব্যয় বহন করা কঠিন হওয়ায় তারা অতিরিক্ত অর্থ নিচ্ছেন। ব্যবসায়ী আবদুর রশিদের ভাষ্য, সরকারের কেটে নেওয়া চার্জের কারণে তাদের লোকসান হয়। তাই সেই অর্থ গ্রাহকের কাছ থেকে না নিলে ব্যবসা চালানো কঠিন। তিনি এই চার্জ প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, কিউআর পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বা সংশ্লিষ্ট চার্জ ব্যবসায়ীকেই বহন করতে হবে। কোনো অবস্থাতেই তা গ্রাহকের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট মার্চেন্ট, অধিগ্রহণকারী ব্যাংক বা পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিয়মিত তদারকি ও অভিযোগ গ্রহণ ব্যবস্থা আরও কার্যকর করার উদ্যোগ রয়েছে।

ব্যাংকার ও ডিজিটাল পেমেন্ট বিশেষজ্ঞদের মতে, গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনেক ব্যবসায়ী এমডিআর সম্পর্কে সঠিক ধারণা না থাকায়, আবার কেউ অতিরিক্ত লাভের উদ্দেশ্যে এই অর্থ নিচ্ছেন। এতে গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সরকারের ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে।

ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত অর্থ আদায় শুধু নীতিমালা লঙ্ঘন নয়, এটি ভোক্তার সঙ্গে প্রতারণার শামিল। পণ্যের নির্ধারিত মূল্যই ডিজিটাল মাধ্যমে পরিশোধের ক্ষেত্রেও নেওয়া উচিত। তারা নিয়মিত বাজার তদারকি, গোপন পরিদর্শন, দ্রুত অভিযোগ নিষ্পত্তি, আইনভঙ্গকারীদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তি এবং ব্যবসায়ীদের প্রশিক্ষণের পাশাপাশি গ্রাহকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, বাংলা কিউআর দেশের ডিজিটাল আর্থিক সেবার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে গ্রাহকের ওপর অতিরিক্ত ১ শতাংশের বোঝা চাপানো হলে ডিজিটাল লেনদেনের প্রতি মানুষের আস্থা কমবে, নগদ ব্যবহারের প্রবণতা বাড়বে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এই উদ্যোগের সফলতা বাধাগ্রস্ত হবে।

ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএফ) সাবেক নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরী বলেন, ডিজিটাল পেমেন্ট বাড়াতে গ্রাহকের আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ যদি মনে করেন ডিজিটাল মাধ্যমে অর্থ পরিশোধে বেশি খরচ হয়, তাহলে তারা আবার নগদ লেনদেনে ফিরে যাবেন, যা কিউআরভিত্তিক পেমেন্ট সম্প্রসারণকে ধীর করে দেবে। তিনি আরও বলেন, বাংলা কিউআরের মূল উদ্দেশ্য ছিল সব ধরনের ডিজিটাল পেমেন্টকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনা। একটি কিউআর কোডে বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহক অর্থ পরিশোধ করতে পারায় ব্যবসায়ীদের পরিচালন ব্যয় কমেছে এবং গ্রাহকের সুবিধা বেড়েছে। কিন্তু অতিরিক্ত চার্জের কারণে এই সুবিধা প্রশ্নবিদ্ধ হলে পুরো উদ্যোগের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সংস্কার/ইএমই

 

সম্পর্কিত খবর

ভেনিজুয়েলার ভূমিকম্পে জরুরি ত্রাণে ৩০ কোটি ডলার চাইল জাতিসংঘ

ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের জরুরি সহায়তা চেয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, আগামী ছয় মাসে ১৩ লাখ মানুষের জরুরি সহায়তার জন্য ২৯ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন। এদিকে দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮১১ জনে পৌঁছেছে, আহত হয়েছেন প্রায় ১

পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ছাড়া গ্রাহকদের আস্থা

প্রতিষ্ঠার ৪২ বছর উদযাপনে ন্যাশনাল লাইফের সাফল্য উৎসব

দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষে ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ আয়োজন করেছে। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় দুই হাজার সফল উন্নয়ন কর্মী, বীমা শিল্পের প্রতিনিধি

উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নে ৩০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা, কৃষিপণ্যের মূল্য সংযোজন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য বিস্তারিত নীতিমালা জারি করা হয়েছে। সোমবার