আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২২ মে ২০২৬ শুক্রবার: বাংলাদেশে পুশব্যাক বা ঠেলে পাঠানো কয়েকজন ব্যক্তিকে পুনরায় ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির সুপ্রিম কোর্টে এ তথ্য জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
প্রধান বিচারপতি সূর্য কান্ত-এর নেতৃত্বাধীন বেঞ্চে তিনি জানান, মামলার বিশেষ পরিস্থিতি বিবেচনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এটিকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে অন্য কোনো মামলায় এটি নজির হিসেবে ব্যবহার করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিপুল এম পাঞ্চালী-এর সমন্বয়ে গঠিত বেঞ্চকে তুষার মেহতা বলেন, প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতে ফিরিয়ে আনা হবে। এরপর তাদের নাগরিকত্ব ও আইনি মর্যাদা যাচাই করা হবে এবং সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সরকারের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, বাংলাদেশ থেকে তাদের ফিরিয়ে আনতে প্রায় ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে। আদালত কেন্দ্রের বক্তব্য নথিভুক্ত করে মামলার পরবর্তী শুনানি আগামী জুলাই মাসে নির্ধারণ করেছেন।
এর আগে কেন্দ্র সরকার কলকাতা হাইকোর্ট-এর ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বরের একটি আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। ওই আদেশে সুনালী খাতুন ও অন্যদের বাংলাদেশে পাঠানোর সরকারি সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে বাতিল করা হয়েছিল।
গত বছরের ৩ ডিসেম্বর সুপ্রিম কোর্ট মানবিক কারণে সুনালী খাতুন ও তার আট বছরের সন্তানকে ভারতে প্রবেশের অনুমতি দেয়। কয়েক মাস আগে তাদের সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয়েছিল। আদালত পশ্চিমবঙ্গ সরকারকে শিশুটির দেখভালের নির্দেশ দেওয়ার পাশাপাশি গর্ভবতী খাতুনের চিকিৎসা ও প্রসবসেবা নিশ্চিত করার নির্দেশও দেয়।
পরবর্তীতে ২৪ এপ্রিল সুপ্রিম কোর্ট কেন্দ্রকে তাদের অবস্থান স্পষ্ট করার শেষ সুযোগ দেয়। খাতুনের বাবা ভাদু শেখের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল এবং সঞ্জয় হেগড়ে অভিযোগ করেন, কেন্দ্র দীর্ঘদিন ধরে স্পষ্ট অবস্থান না জানিয়ে বিষয়টি ঝুলিয়ে রেখেছে।
আবেদনকারী ভাদু শেখের অভিযোগ অনুযায়ী, তাদের পরিবার দুই দশকের বেশি সময় ধরে দিল্লির রোহিনী এলাকার সেক্টর-২৬-এ দিনমজুর হিসেবে কাজ করছিল। কিন্তু গত বছরের ১৮ জুন বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে। পরে ২৭ জুন কোনো আইনি যাচাই-বাছাই ছাড়াই সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয়। একইভাবে বীরভূম এলাকার বাসিন্দা আমির খানের বোন সুইটি বিবি ও তার দুই সন্তানকেও আটক করে বাংলাদেশে পাঠানো হয়। পরে জানা যায়, বাংলাদেশ পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
রায়ে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২ মে জারি করা নির্দেশিকার উল্লেখ করে। সেখানে বলা হয়েছিল, অবৈধ বিদেশি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করতে হবে, তারপরই নির্বাসন প্রক্রিয়া শুরু করা যাবে।
তবে এই ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে হাইকোর্ট মন্তব্য করে, কর্তৃপক্ষ অত্যন্ত তাড়াহুড়ো করে নিয়ম লঙ্ঘনের মাধ্যমে নির্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেছে। আদালত আরও পর্যবেক্ষণ দেয় যে, আটক ব্যক্তিদের আত্মীয়-স্বজন পশ্চিমবঙ্গে বসবাস করেন এবং অতিরিক্ত উৎসাহ নিয়ে নেওয়া এমন পদক্ষেপ ভুল বোঝাবুঝি সৃষ্টি করে বিচারিক পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে।
হাইকোর্টের কঠোর অবস্থান এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর অবশেষে বিতর্কিত পুশব্যাকের শিকার পরিবারগুলোর সদস্যদের ভারতে ফিরিয়ে এনে তাদের আইনি অবস্থান নির্ধারণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও