আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৫ ফেব্রুয়ারী ২০২৬: আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ তিনি বলেন, দীর্ঘ ও সতর্ক আলোচনা-পর্যালোচনার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ ক্ষেত্রে পাকিস্তানের বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত।
জিও নিউজের খবরে বলা হয়, ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে শেহবাজ শরিফ বলেন, খেলাধুলার মাঠে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। ২০ দল নিয়ে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সরকারি সিদ্ধান্তকে ‘যথাযথ’ উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলাকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রেক্ষাপটে সম্মিলিত ও গভীর আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তান পরিষ্কার অবস্থান নিয়েছে এবং ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয় এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। এর প্রতিবাদ ও বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
সংস্কার/ইএমই
শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স
ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে
২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড